New Delhi Station Stampede: ট্রেন লেটে থিকথিকে ভিড়, তার মাঝেই প্ল্যাটফর্ম বদলের ঘোষণা! কেন হল পদপিষ্টের ঘটনা?
New Delhi Station Stampede: সময়ে ট্রেন না চলাই যেন দস্তুর ভারতীয় রেলে। এনিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। আর সেটাই কাল হল নিউ দিল্লি রেলস্টেশনে। মহাকুম্ভে যোগ দিতে প্রয়াগরাজগামী ট্রেন ধরতে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যু। কিন্তু কেন এড়ানো গেল না দুর্ঘটনা? এত মৃত্যুর দায় কার? উঠছে একাধিক প্রশ্ন।
নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টকাণ্ডে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা (Death Toll) বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন। ঘটনা দুর্ভাগ্যজনক বলে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল। অত্যধিক ভিড়ের কারণেই প্যানিক ছড়িয়ে পড়ে ও পদপিষ্টের ঘটনা ঘটে বলে জানিয়েছে রেল।

যদিও ট্রেন লেটের (Train Delay) কারণে ও বারবার প্ল্যাটফর্ম বদলের (Platform Change) ঘোষণার কারণেই এমনটা হয়েছে বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীদের একাংশ। সূত্রের খবর, প্রয়াগরাজগামী ট্রেনে ওঠার জন্য ক্রমেই ভিড় বাড়ছিল। প্রায় ১৫০০ অসংরক্ষিত টিকিট বিক্রি হয়েছিল।
এদিকে প্রয়াগরাজগামী দুটি ট্রেন প্ল্যাটফর্মে আসতে দেরি করায় পরিস্থিতি বিগড়াতে থাকে। স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস ও ভূবনেশ্বর রাজধানী সময়ে না আসায় ভিড় আরও বাড়তে থাকে। ডিসিপি কেপিএস মালহোত্রা জানান, ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার সময় প্রচুর লোক ছিলেন সেখানে।
কিন্তু স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস ও ভূবনেশ্বর রাজধানী দেরি করায় ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মেও প্রচুর লোকের ভিড় ছিল বলে জানান ডিসিপি। স্টেশনের এক কুলির দাবি, ১২ নম্বর প্ল্যাটফর্ম থেক ছাড়ার কথা ছিল প্রয়াগরাজের স্পেশাল ট্রেনের। কিন্তু পরে তা পাল্টে ১৬ নম্বর প্ল্যাটফর্মে ঘোষণা করা হয়।
এদিকে ১২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীরা ও স্টেশনের বাইরের যাত্রীরা ১৬ নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হুড়োহুড়ি করতে থাকে। চলন্ত সিঁড়িতে অনেকেই উল্টে পড়ে যান। স্টেশনে থাকা কুলিরা পর্যন্ত ভিড় সামলাতে এগিয়ে আসেন।
১৯৮১ সাল থেকে কাজ করছেন ওই কুলি। নিজের জীবনে কোনওদিন এরকম ভিড় দেখেননি বলে দাবি তাঁর। এদিকে রেল আধিকারিকদের একাংশের দাবি, ভিড় সামাল দিতে ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের একটি সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ট্রেন দেরি করায় সিঁড়িগুলিতে ক্রমেই অপেক্ষারত যাত্রীদের ভিড় বাড়ছিল। ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান ও দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বায়ুসেনার এক সার্জেন্টও। তিনি বলেন, ভিড় এড়াতে বারবার ঘোষণা সত্ত্বেও কেউ তোয়াক্কা করছিলেন না। প্রশাসন সবরকম চেষ্টা করলেও যাত্রীরা কোনও কথাই শোনেননি বলে দাবি তাঁর। প্রচুর পরিমাণ এনডিআরএফ মোতায়েন সত্ত্বেও ভিড় এতটাই মাত্রাছাড়া হয়ে গিয়েছিল, যে তাদের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল বলে জানান তিনি।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications