বিয়ের পর স্ত্রী পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই পাল্টা স্বামী কী করে বসলেন! বার্তাবহ ভিডিও ভাইরাল

বিয়ের পর স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন স্ত্রী, উল্টে বর কী করে বসলেন জানেন! অবাক করা এই বার্তাবহ ভিডিও ভাইরাল

বহু হিন্দু পরিবারেই বিয়ের পর স্ত্রী স্বামীকে প্রণাম করবেন, এমন রীতি রয়েছে। ভারতীয় সংস্কৃতিতে বিয়ে নিয়ে বহু ধরণের পরম্পরা ও ঐতিহ্য রচিত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের বিয়ের অনুষ্ঠানে নানান ধরনের পরম্পরা পালিত হয়। কোথাও বিয়েতে বর সেজে আসেন স্ত্রী, আর বর সাজে কনের বেশে। আবার কোথাও স্ত্রীকে অপহরণ করে তবে বিয়ে হয়। এমন বহু ধরনের রীতির মধ্যে অন্যতম হল বিয়ের পর স্বমীর পা ছুঁয়ে স্ত্রীকে প্রণাম করতে হবে। সেই ঘটনা নিয়ে যে প্রচলিত রীতি ভেঙে ভারতেরই বুকে এক দম্পতির বিয়ের আসরে কী ঘটল দেখুন।

 অবাক করলেন বর

অবাক করলেন বর

রীতি মেনেই চলছিল বিয়ে। লাল চেলি পরে বিয়ের পিঁড়িতে বসলেন স্ত্রী। আর চার পাঁচটি বিয়েতে যা হয়, এই বিয়েতেও তাই চলছিল। মন্ত্রপাঠ, মালাবদল, আর সকলের হইহইয়ের মাঝে স্ত্রীকে আড়চোখে দেখছিলেন স্বামী আর স্ত্রী ততক্ষণে সলজ্জ চোখে মাথা নিচু করে ছিলেন। কিন্তু সকলকে অবাক করে দিলেন বর! আসরে সকলকে চমকে দিয়ে তিনি ঘটিয়ে বসলেন এক অবাক করা কাণ্ড। যা কার্যত সমানাধিকারের বার্তা বহন করে।

 বর যা করে বসলেন?

বর যা করে বসলেন?

সময় পাল্টেছে। তাই পাল্টেছে ভাবধারা। যা পুরনো রীতিতো হত, তা বর্তমান প্রেক্ষাপটে বহু ক্ষেত্রে নিজের মতো করে সংস্কার করেছে মানুষ। এইভাবে যুগ যুগ ধরে বিভিন্ন আচার আচরণ নিজের মতো রূপ নিয়ে এগিয়েছে। এদিকে, সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিয়ের আয়োজনের পর, স্বামীকে প্রণাম করতে যাচ্ছেন স্ত্রী। সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিয়ম , আচার মেনে তাঁরা এই রীতি পালন করছিলেন। কিন্তু আচমকাই স্ত্রীকে প্রণাম থেকে বিরত করেন স্বামী। এরপর নিজে সোজা এগিয়ে যান স্ত্রীকে প্রণাম করতে!

অবাক হয়ে যান স্ত্রী!

অবাক হয়ে যান স্ত্রী!

এদিকে, স্বামীর এই কাণ্ডে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান স্ত্রী। সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে সরে গিয়ে তিনি দূরে চলে যান। তখনই থেমে যায় ভিডিওটি। তবে এই ভিডিও যে বার্তা দিয়েছে, তাতে রীতিমতো সুদূরপ্রসারী বক্তব্য লুকিয়ে রয়েছে। দাম্পত্যে সকলেরই সমান অধিকার থাকে। কেউ যে যোগ্যতা বা কর্তব্যের দিক থেকে কোনও জায়গায় পিছিয়ে রয়েছেন , তা হু যুক্তিবাদীই মানতে চান না। আর সেই জায়গা থেকে এই ভিডিও দিয়েছে সাম্যের অধিকারের বক্তব্য।

ভাইরাল ভিডিও

জনৈক পীযূষ আইয়ার নামে এক ব্যক্তি ইন্টারনেটে এই ভিডিও শেয়ার করেছেন। তাঁর প্রোফাইল থেকে এই স্লোমো ভিডিও কার্যত মুহূর্তে ছড়িয়ে পড়েছে। পরবর্তীকালে তা ইনস্টাগ্রামে ব্যাপক তোলপাড় করছে। ইতিমধ্যেই ভিডিওটি ২০ লাখ মানুষ লাইক করেছেন। এই ভিডিও ইতিমধ্যেই ১০ লাখ বার ভিউ করা হয়েছে বলে জানা গিয়েছে। অনেকেই এই দম্পতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+