Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নেতাজির 'অন্তর্ধান' গাড়ির ১৯৪১ লুক পুনরুদ্ধার, ফ্ল্যাগ অফ রাষ্ট্রপতির

১৯৪১ সালে ব্রিটিশ সরকারের হাতে গৃহবন্দী থাকাকালীন যে গাড়িতে চেপে পালিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তা উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার তা প্রকাশ করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

কলকাতা, ১৮ জানুয়ারি : ১৯৪১ সালে ব্রিটিশ সরকারের হাতে গৃহবন্দী থাকাকালীন যে গাড়িতে চেপে পালিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তা উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার তা প্রকাশ করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

১৯৩৭ সালের জার্মান ওয়ান্ডেরার সেডান গাড়ির ১৯৪১ সালের লুক পুনরুদ্ধার করেছে অটোমোবাইল সংস্থা অডি। এখনও দারুণভাবে ব্যবহার করার মতো অবস্থায় রয়েছে গাড়িটি। কৃষ্ণা বসু সংবাদ সংস্থা পিটিআইকে একথা জানিয়েছেন।

নেতাজির 'অন্তর্ধান' গাড়ি উদ্ধার, রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গাড়ির ফ্ল্যাগ অফ করবেন। এই গাড়িটি শেষবার নেতাজির ভাইপো শিশির কুমার বসু চালিয়েছিলেন। ১৯৭৮ সালে একটি জাপানি সংবাদ চ্যানেলের শুটিংয়ের জন্য গাড়িটি চালান হয়েছিল। এই গাড়িটি ১৯৫৮ সালে নেতাজি রিসার্চ ব্যুরোকে উপহার দেওয়া হয়।

কৃষ্ণা বসু জানিয়েছেন, ১৯৫৭ সাল পর্যন্ত এই গাড়িটি পরিবারের লোকজন ব্যবহার করেছিলেন। গাড়িটি ব্যবহারযোগ্য ছিলই। তাই নেতাজি রিসার্চ ব্যুরো এবং নেতাজির পরিবার গাড়িটির ১৯৪১ সালের লুক ফিরিয়ে আনতে চেয়েছিলেন।

গাড়ির এই লুক ফিরে পেতে সময় লেগেছে ৬ মাস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+