Narendra Modi: আগামী ১০ বছর ক্ষমতায় থাকবে এনডিএ, সংসদীয় সদনে জোর গলায় দাবি করলেন মোদী
Narendra Modi: এবারে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএর অন্যান্য শরিকদের উপর বিজেপিকে নির্ভর করতে হচ্ছে। আজ শুক্রবার এনডিএ নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। আগামী ১০ বছর এনডিএ কেন্দ্রের সরকারের ক্ষমতায় থাকবে। এই কথা জোর গলায় বললেন নরেন্দ্র মোদী।
এনডিএ সরকারের আগামী দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীরা কি পরের বার সম্পূর্ণ শক্তি দিয়ে এনডিএকে পরাস্ত করতে পারবে? সেই প্রশ্ন উঠছে। ইন্ডিয়া জোট এবার যথেষ্ট ভালো ফল করেছে। মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আবার মাথা তুলে দাঁড়াচ্ছে।

এই পরিস্থিতিতে তৃতীয় বারের জন্য সরকার গঠন করতে চলেছে ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স বা এনডিএ। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। আজ বিকেলেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছে সরকার গঠনের জন্য যাওয়া হবে। আগামী ৯ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করবেন।
আজ শুক্রবার সংসদীয় সদনে সব শরিকদের সঙ্গে মিলিত হন মোদী। নরেন্দ্র মোদী এনডিএর নেতা নির্বাচিত হয়েছেন। তারপরেই শরিকদের সামনে তিনি দীর্ঘ বক্তৃতা রাখেন। বলা ভালো, গত লোকসভা নির্বাচনের পর প্রচারিত হয়েছিল মোদী সরকার। কিন্তু এবার অন্যান্য শরিকদের উপর বিজেপিকে সম্পূর্ণ নির্ভর করতে হবে। সে কারণেই নরেন্দ্র মোদীর গলায় ইন্ডিয়া জোট বন্ধনের সুর শোনা গেল।
প্রধান নেতা হিসেবে নরেন্দ্র মোদী বক্তব্য রাখছেন। সমান্তরাল আসনে সেই সময় বসে রয়েছেন চন্দ্রবাবু নায়ডু,নীতিশ কুমার, একনাথ সিন্ধে সহ অন্যান্যরা। এছাড়াও রয়েছেন রাজনাথ সিং, জেপি নাড্ডা, অমিত শাহ বিজেপির প্রথম সারির নেতারা।
এনডিএ ২৯২ টি আসনে জয়লাভ করেছেন নরেন্দ্র মোদী বলেন, "এনডিএর মহাবিজয় হয়েছে। আগে এনডিএ ছিল। আজও এনডিএ, কালও এনডিএ। আমরা হারলাম কী করে?" শুধু তাই নয়, আগামী ১০ বছর এনডিএ কেন্দ্রে ক্ষমতায় থাকবে। জোর গলায় এই দাবি করলেন নরেন্দ্র মোদী। এই সময় সংসদীয় সদনে উপস্থিত সকলের মধ্যেই উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
মোদী বলেন, " দেশের মানুষ জানে, আমরা হারিনি। হারব না।" বিরোধীদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, " ভারতের গণতন্ত্রের উপর আস্থা নষ্ট করতে চেয়েছিল বিরোধীরা। ১০ বছরেও মানুষের আস্থা অর্জন করতে পারেনি কংগ্রেস।"
খোঁচা দিয়ে মোদী বলেন, " কংগ্রেস এখনও উঠতে পারেনি৷ ২০১৪ থেকে ২৪ সাল পর্যন্ত, কংগ্রেস যত আসন পেয়েছে, এনডিএ এবারে তার থেকে বেশি আসন পেয়েছে।" ইন্ডিয়া জোটকেও সমানভাবে নিশানা করেছেন তিনি। আগামী দিনে ইন্ডিয়া জোট কী করবে? সেই নিয়েও খোঁচা দিয়েছেন মোদী৷












Click it and Unblock the Notifications