অযোধ্যার রামমন্দিরের পর রামরাজ্য হতে চলেছে ইতিহাসের পাঠ্য, প্রস্তাব NCERT প্যানেলের

অযোধ্যার রাম মন্দির তৈরি প্রায় শেষ পর্যায়ে। জানুয়ারি মাসেই খুলে দেওয়া হবে রামলাল্লার মন্দিরের দরজা। সব প্রস্তুতি প্রায় সারা। সেই অযোধ্যার পর এবার রাম রাজ্য ইতিহাস বইয়ের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিল এনসিআরটি প্যানেল।

ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের বিশেষ প্যানেল প্রস্তাব দিয়েছে ভগবান রাম না অযোধ্যার রাজা রাম হিসেবে ইতিহাসে তার অন্তর্ভুক্তি করা হোক। কীভাবে রাম তাঁর রাজ্য শাসন করতেন। কীরককম ছিল অযোধ্যা সেই সব থাকবে পাঠ্য পুস্তকে।

Ayodhya

এক উচ্চ পর্যায়ের সোশ্যাল সায়েন্স কমিটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইন্ডিয়া নাম বদলে ইতিহাস বইয়ে এবং পাঠ্যে সব বইয়ে যাতে নাম ভারত করা হয় তার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য জি-২০ সামিটের আমন্ত্রণ পত্র থেকে ভারত নামটি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

মোদী সরকার ইন্ডিয়া নাম বদলে ভারত নাম করতে চাইছে বলে খবর শোনা যাচ্ছে। বিজেপি এবং আরএসএসের দাবি ইন্ডিয়া নামটি ব্রিটিশদের দেওয়া। ভারতই এই দেশের প্রাচীণ এবং আসল নাম। সেই ব্রিটিশদের দাসত্ব থেকে বেরিয়ে আসতে সবার আগে দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত রাখা জরুরি বলে দাবি করেছেন বিজেপি এবং আরএসএস। ২০২৫ সালের আগে দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করার দাবি জানিয়েছেন তাঁরা।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে যাবে সর্ব সাধারণের জন্য। এখন তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অযোধ্যায় রাম মন্দিরের দরজা খোলার মধ্য দিয়ে এক নতুন ইতিহাসের সূচনা হবে বলে মনে করছে বিজেপি এবং আরএসএস। এবং তার পরেই ভারতের প্রাচীন ইতিহাস প্রসঙ্গে পাঠ্যে রাম রাজ্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব সামনে এসেছে।

প্যানেলের কর্তারা জানিয়েছেন বৈদিক ইতিহাস আমাদের পডুয়ারা কিছুই জানে না। ভারতে স্বর্ণযুগ কি ছিল তা তারা জানেই না। এমনকী রামায়ণ এবং মহাভারতও তাঁদের পাঠ্যে নেই। কীভাবে রাম উত্তর থেকে দক্ষিণে যাত্রা করেছিলেন। এবং এক সুসংগঠক রাজা ছিলেন। কখনও কারোর মধ্যে কোনও ভেদাভেদ তৈরি করেননি তিনি। সেসম্পর্কে আজকের পড়ুয়াদের পরিচিত হওয়া উচিত বলে প্রস্তাব দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+