Nayab Singh Saini: কুরুক্ষেত্রের সাংসদ হরিয়ানার মুখ্যমন্ত্রী, ওবিসি মুখকে খট্টরের স্থলাভিষিক্ত করে চমক বিজেপির
Nayab Singh Saini: হরিয়ানার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আজ সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মনোহরলাল খট্টর। তাঁর স্থলাভিষিক্ত হলেন নয়াব সিং সাইনি, যিনি হরিয়ানার রাজ্য বিজেপি সভাপতি।
লোকসভা নির্বাচনের আগে ওবিসি সম্প্রদায়ের জনপ্রতিনিধি নয়াব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করে চমক দিল বিজেপি।

চলতি বছরে হরিয়ানা বিধানসভার নির্বাচনও রয়েছে। দুষ্যন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নির্দলদের নিয়েই নয়া সরকার গঠন বিজেপির। গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে বিজয় রুপানিকে সরিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। উত্তরাখণ্ডে তিরথ সিং রাওয়াতের স্থলাভিষিক্ত হয়েছিলেন পুষ্কর ধামি।
সেই ধারাই এবার দেখা গেল হরিয়ানার ক্ষেত্রে। রাজ্যের ওবিসি মুখকে মুখ্যমন্ত্রী করে বড়সড় ঝাঁকুনিও দেওয়া হলো। নয়াব সিং সাইনি কুরুক্ষেত্রের সাংসদ। গত বছর তাঁকে হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল। ১৯৭০ সালের ২৫ জানুয়ারি নয়াবের জন্ম আম্বালার মির্জাপুরে।
নয়াব মুজফ্ফরপুরের বিআর আম্বেদকর বিহার ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। এরপর ২০১০ সালে মেরঠের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে এলএলবি পাস করেন। ১৯৯৬ সাল থেকেই বিজেপির হরিয়ানা ইউনিটের সঙ্গে তিনি যুক্ত। সংগঠনের বিস্তারে কাজ করেছেন।
২০০২ সালে তাঁকে আম্বালায় দলের যুব শাখার জেলা সাধারণ সম্পাদক করে বিজেপি। ২০০৫ সালে তিনি আম্বালা যুব মোর্চার জেলা সভাপতি হন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। হরিয়ানায় বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। ২০১২ সালে নয়াবকে আম্বালায় জেলা সভাপতির দায়িত্ব দেয় বিজেপি।
২০১০ সালে নারায়ণগড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু হেরে যান। যদিও ২০১৪ সালে ওই আসন থেকেই বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। ২০১৬ সালে মনোহরলাল খট্টরের মন্ত্রিসভার সদস্য হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের নির্মল সিংকে ৩.৮৩ লক্ষ ভোটে পরাস্ত করে কুরুক্ষেত্রের সাংসদ হন নয়াব।
#WATCH | Haryana BJP president Nayab Singh Saini takes oath as the Chief Minister of Haryana, at the Raj Bhavan in Chandigarh. pic.twitter.com/ULZm5kqwLG
— ANI (@ANI) March 12, 2024
হরিয়ানায় প্রভাবশালী সাইনি সম্প্রদায়ের প্রতিনিধি নয়াব। গোটা হরিয়ানার জনসংখ্যার ৮ শতাংশ রয়েছেন সাইনি সম্প্রদায়ের লোকজন। কুরুক্ষেত্র, যমুনানগর, আম্বালা, হিসর ও রেওয়ারি জেলায় সাইনি সম্প্রদায়ের লোক অনেক রয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে নয়াবের মুখ্যমন্ত্রী হওয়ার কতটা ইতিবাচক ফল পড়ে তা বলবে সময়।
#WATCH | Haryana BJP president Nayab Singh Saini takes oath as the Chief Minister of Haryana, at the Raj Bhavan in Chandigarh.
— ANI (@ANI) March 12, 2024
Former Haryana CM Manohar Lal Khattar also present. pic.twitter.com/9se0rPBvWx
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নয়াব সিং সাইনি। চণ্ডীগড়ে রাজভবনে শপথবাক্য পাঠের আগে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের পা ছুঁয়ে আশীর্বাদও নেন।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications