সিনেমা হলে বাধ্যতামূলক জাতীয় সঙ্গীতের ব্যবহার, নির্দেশ সুপ্রিম কোর্টের
সিনেমা হলে কোনও ছবি শুরুর আগে বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে জাতীয় সঙ্গীতকে। এদিন এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, সিনেমা শুরু আগে পর্দায় দেশের পতাকা দেখাতে হবে।
নয়াদিল্লি, ৩০ নভেম্বর : সিনেমা হলে কোনও ছবি শুরুর আগে বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে জাতীয় সঙ্গীতকে। এদিন এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, সিনেমা শুরু আগে পর্দায় যাতে দেশের পতাকা দেখানো হয় তা নিশ্চিত করতে হবে হলের মালিককে।
টাকা না পেলেই ধর্ষণের অভিযোগ জানাতে পারবেন না যৌনকর্মীরা
এবার মহিলারাও গার্হস্থ্য হিংসার মামলায় অপরাধী হলে জেল খাটবে
সুপ্রিম কোর্ট একইসঙ্গে জানিয়েছে, সব থিয়েটার ও হলে উপস্থিত মানুষদের জাতীয় সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়াতে হবে। একই কাজ করতে হবে যখন পর্দায় জাতীয় পতাকা উদ্বেলিত হতে দেখা যাবে।

কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত রাজ্যের সচিবালয়ে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যগুলিতে প্রতিটি সিনেমা হল যাতে এই নির্দেশ মেনে কাজ করে সেটাও নিশ্চিত করা হবে। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও এই বিষয়টি সম্পর্কে সকলকে অবগত করে বিজ্ঞাপন দেওয়া হবে।
শুধু পুত্রবধূই নন, গার্হস্থ্য হিংসার অভিযোগ আনতে পারবেন মা-বোনেরাও
নির্ভয়া কাণ্ড : 'পুরো ঘটনাই পরিকল্পনা করেছিল এক রাজনৈতিক নেতা ও নির্ভয়ার প্রেমিক'!
সুপ্রিম কোর্টের নির্দেশ, জাতীয় সঙ্গীত পুরোটা বাজাতে হবে। সংক্ষিপ্ত আকারে বাজালে চলবে না। কারণ সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, সময় এসে গিয়েছে যখন মানুষকে অনুভব করতে হবে, তারা কেমন দেশে বাস করছে। স্বাধীনতা সম্পর্কে মানুষের ধারণা স্বচ্ছ্ব হোক, এমনটাই মত জানিয়েছে সুপ্রিম কোর্ট।
ভারতবর্ষ সকলের দেশ, এটা মানুষকে বুঝতে হবে, অনুভব করতে হবে। এটা আমাদের মাতৃভূমি, এই বোধ থাকাটা খুব জরুরি। বিচারপতি দীপ মিশ্রর বেঞ্চ জানিয়েছে, আমরা প্রথমে ভারতীয়, এই বোধ সঞ্চারিত হওয়া জরুরি। আর তাই সিনেমা হলে জাতীয় সঙ্গীতের ব্যবহার আবশ্যক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications