Narendra Modi's USA visit:আন্তর্জাতিক যোগ দিবসে মোদীকে নিশানা! 'ক্যামেরাসন' কটাক্ষ কংগ্রেসের
রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগা অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী র যোগ দেওয়ার আগে (Narendra Modi's USA visit) একটি ছবি পোস্ট করে খোঁচা দিয়েছে কংগ্রেস। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে ক্যামরাসন বলে কটাক্ষ করা হয়েছে। প্রসঙ্গত ভারতীয় সময় বুধবার বিকেলে প্রধানমন্ত্রী মোদী নবম আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে হওয়া অনুষ্ঠানে যোগ দেন।
এদিনের অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রসংঘের শীর্ষ আধিকারিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিশিষ্ট ব্যক্তিরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত সবসময় ঐতিহ্যকে লালনপালন করেছে, গ্রহণ করেছে। এছাড়াও যোগের মাধ্যমে দ্বন্দ্ব, প্রতিবন্ধকতা ও প্রতিরোধ দূর করা যায় বলেও মন্তব্য করেছেন তিনি (Narendra Modi's USA visit)।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারতীয়রা নতুন ধারণাকে স্বাগত জানিয়েছে, সেগুলিকে সংরক্ষণ করেছে এবং দেশের বৈচিত্রকে সমৃদ্ধ করেছে। তিনি বলেছেন, যোগ ব্যায়াম এই ধরনের অনুভূতিগুলিকে শক্তিশালী করে এবং অভ্যন্তরীণ দৃষ্টিকে প্রসারিত করে। তিনি বলেছিলেন, এক ভারত, শ্রেষ্ঠ ভারত-এর চেতনাকে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরতে হবে (Narendra Modi's USA visit)।
কংগ্রেস এদিন নেহরুর শীর্ষাসন করার ছবি শেয়ার করে। কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে যোগকে জনপ্রিয় করা এবং জাতীয় নীতির অংশ করার জন্য কৃতিত্ব দিয়েছে। তারা বলেছেন, আসুন আমরা শারীরিক ও মানসিক সুস্থতায় প্রাচীন শিল্প ও দর্শনের গুরুত্বকে উপলব্ধি করি এবং জীবনে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করি।












Click it and Unblock the Notifications