Aditya L1: সূর্যজয় ভারতের, Point 1 কক্ষপথে 'আদিত্য'! ইতিহাস বললেন মোদী
Aditya L1: ভারতের মহাকাশ গবেষণায় আরও বড় এক সাফল্য। সফল ভারতের প্রথম সৌর অভিযান। দীর্ঘ প্রায় চারমাস পথ পেরিয়ে নির্দিষ্ট কক্ষপথ পয়েন্ট (L1)-এ পৌঁছে গেল ভারতের তৈরি সৌরযান Aditya-L1। আজ শনিবার সকাল থেকেই একেবারে টানটান উত্তেজনা ছিল ভারতের গবেষণা সংস্থা ইসরোতে।
আগেই মাহেন্দ্রক্ষণের সময় জানানো হয়েছিল। সেই মতো চারটের কিছু পরেই নির্দিষ্ট পয়েন্ট (L1)-এ পৌঁছে গেল এই মহাকাশ যান। সফল ভারতের সৌর গবেষণা। ইতিমধ্যে এই সাফল্যের পরেই ভারতীয় গবেষণা সংস্থাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইসরোর সূর্য নমস্কার! আরও একটি কৃতিত্বের অধিকারী হল ভারত। দেশের প্রথম সৌরযান Aditya L1 তার গন্তব্যে পৌঁছে গিয়েছে। অন্যতম একটি কঠিন অভিযান। আর তা সফল করে দেখিয়ে নয়া ইতিহাসের রচনা ভারতের মহাকাশ বিজ্ঞানীরা করেছেন বলেও উল্লেখ প্রধানমন্ত্রীর। শুধু তাই নয়, মানবতার কল্যাণে বিজ্ঞানকে নতুন সীমানায় এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
Prime Minister Narendra Modi tweets, "India creates yet another landmark. India’s first solar observatory Aditya-L1 reaches it destination. It is a testament to the relentless dedication of our scientists in realising among the most complex and intricate space missions. I join… pic.twitter.com/kFpDfUWcjO
— ANI (@ANI) January 6, 2024
অন্যদিকে সফল অভিযানের পর ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা বার্তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইটের বন্যা। বলে রাখা প্রয়োজন, চন্দ্রযান তিন সাফল্যের পরেই সৌর অভিযানে নামে গবেষণা সংস্থা ইসরো। সেই মতো সেপ্টেম্বরের শুরুতেই এই অভিযান করা হয়।
রকেটের মাধ্যমে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেয় মহাকাশ যান Aditya L1। দীর্ঘ প্রায় চারমাস পেরিয়ে নয়া বছরের শুরুতেই নির্দিষ্ট কক্ষপথ পয়েন্ট (L1)-এ পৌঁছে গেল এই যান। যা ভারতের মহাকাশ গবেষণায় নয়া পালক যোগ করল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বলে রাখা প্রয়োজন, ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার। দীর্ঘ এই পথ পেরোতে Aditya L1-এর সময় লাগল প্রায় চার মাস। এল১ পয়েন্ট থেকেই সূর্যকে নিয়ে গবেষণা চালাবে ভারতের এই যান। আগামী পাঁচ বছর ধরে চলবে গবেষণা। আর এই গবেষণায় সূর্য ঝড় থেকে শুরু করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, আদিত্য L1 এ সাতটি পোলাড ব্যবহার করা হয়েছে। আর এই পোলাডগুলির সাহায্যেই সূর্যকে পরীক্ষা চালাবে ভারতের এই মহাকাশ যান। ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তরকে লাগাতার পরীক্ষা চালাবে আদিত্য এল ওয়ান।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications