Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NDA Cabinet Formation: গুরুত্বপূর্ণ মন্ত্রক থেকে আর্থিক প্যাকেজ, শুরুতেই মোদীর কাছে জোট সঙ্গীদের বিরাট দাবি

২০১৪ সালে বিজেপি একক ভাবে ক্ষমতা দখলের পর জোট সরকারের গুরুত্ব এক ধাক্কায় কমে যায়, কিন্তু এবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে জোট গঠন করেই সরকার চালাতে হবে নরেন্দ্র মোদীকে। জোটের প্রভাব পড়তে চলেছে মন্ত্রিসভাতেও। দুই জোট সঙ্গী জেডিইউ এবং টিডিপি মন্ত্রিসভায় ভালো আসন(মন্ত্রক) দাবি করেছে।

বিজেপি এবার ২৪০টি আসনে জিতেছে। তেলুগু দেশম জিতেছে ১৬টি আসনে। সংযুক্ত জনতা দল জিতেছে ১২টি আসনে। আর একনাথ শিণ্ডের শিবসেনা ৭টি আসনে জিতেছে। ফলে শরিকদের সন্তুষ্ট করেই মন্ত্রিসভা গঠন করতে হবে মোদীকে।

Narendra Modi

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টিডিপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় কমপক্ষে ৩ থেকে ৪টি ভালো মন্ত্রক দাবি করেছে। -তেলুগু দেশমে চন্দ্রবাবু ঘনিষ্ঠ নেতারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, বিগ ফোরের একটা অন্তত টিডিপিকে দিতে হবে। বিগ ফোর মানে অর্থ, বিদেশ, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রক। তেলুগু দেশম চাইছে অর্থ মন্ত্রক। এখানেই শেষ নয়, আরও কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী ও তিন'জন প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভায় চাইছে টিডিপি। তা ছাড়া লোকসভায় স্পিকার পদও চাইতে পারে চন্দ্রবাবু নাইডুর দল।

এনডিএ সরকারের আগের মেয়াদে টিডিপির বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় গুরুত্বপূর্ণ দপ্তর গুলি নিজেদের হাতেই রাখতে পেরেছিল বিজেপি।
২০১৬ সালে এনডিএ সরকার থেকে দল প্রত্যাহার না হওয়া পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং আইটি প্রতিমন্ত্রী ছিলেন টিডিপি থেকে। এখন, অর্থ দপ্তরের প্রতিমন্ত্রীর পদটি টিডিপির জন্য একটি গুরুত্বপূর্ণ পদ হবে বলে আশা করা হচ্ছে, পাশাপাশি আরও দুই-তিনটি পূর্ণ মন্ত্রণালয় চাইছে তারা, যা অন্ধ্রপ্রদেশের উন্নয়নে সাহায্য করবে।

সূত্র জানিয়েছে যে জেডি-ইউ এবারও তিনটি ক্যাবিনেট মন্ত্রী এবং একটি এমওএস দেওয়ার জন্য দাবি তু‌লতে পারে। সূত্র অনুসারে, বিহারের কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং জলশক্তির মতো মন্ত্রকগুলি জেডি-ইউ-এর পক্ষে থেকে চাওয়া হতে পারে। মন্ত্রী হিসেবে লল্লান সিংকে নিয়েও জল্পনা চলছে।

মোদীর চিন্তা বাড়াচ্ছে অন্য একটি বিষয়, চন্দ্রবাবু ও নীতীশ কুমার দুজনেই তাঁদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ চাইছেন। মোদী সরকারের পক্ষে তা দেওয়া অত্যন্ত কঠিন। বিরোধী শাসিত রাজ্যগুলো সেক্ষেত্রে সংসদে ছেড়ে কথা বলবে না। ফলে এবার কিন্তু হিসেব কষেই মন্ত্রিসভা সাজাতে হবে মোদীকে। জোট ধর্ম বড় বালাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+