শুদ্ধিকরণ দাওয়াই পট্টনায়কের , আজ দুপুরেই শপথ নতুন মন্ত্রিসভার
একই বছরে জোড়া ভোট। একদিকে রাজ্যের, অন্যদিকে কেন্দ্রের নির্বাচন। আর এমন ডুয়াল লড়াই লড়তে হবে ওড়িশার রাজ্য সরকারে ক্ষমতায় থাকা নবীন পট্টনায়কের বিজু জনতা দলকে। বিজু জনতা দলকে এমন একটি রাজনৈতিক পার্টি , যারা বিজেপি এবং কংগ্রেসের থেকেই সমান দুরত্ব রেখে চালায় রাজ্য। সেখানে জোড়া নির্বাচন জিততে পুরোটাই নির্ভর করবে তাঁদের দলের পারফর্মেন্স। সেখানে বেশ কিছু নেতা মন্ত্রীর উপর দুর্নীতির অভিযোগ করছিল বিরোধীরা। আর বিজেপি যেহেতু পা জমাতে চাইছে তাই সেই অভিযোগ তাঁরা বেশি ভাবে করছে। বিরোধীকে কোনও সুযোগ দিতে রাজি নন নবীন পট্টনায়ক। তাই তিনি গতকাল আচমকা মন্ত্রীসভা 'শুদ্ধিকরণের' সিদ্ধান্ত নেন। সব মন্ত্রীকে বলেন পদত্যাগ করতে। তাঁর কথা মেনে ওড়িশায় যারা মন্ত্রী ছিলেন সবাই পদত্যাগ করেন। আজ গঠিত হবে নতুন মন্ত্রীসভা এবং তাঁরা আজ সবাই নতুন ভাবে শপথ নেবেন বেলা ১২ টা নাগাদ। ইস্তফা দিয়ে দিয়েছেন রাজ্যের বিধানসভার স্পিকারও। কে নতুন স্পিকার হন সেদিকেও নজর থাকবে।

২০২৪ সালের আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওড়িশার মন্ত্রীসভার সমস্ত মন্ত্রী গতকাল পদত্যাগ করেন। নতুন মন্ত্রীসভা ৫ জুন সকাল ১১:৪৫ এ শপথ নেবে। এমনটাই খবর মিলছে বিশেষ সূত্র মারফত। ভুবনেশ্বরের লোকসেবা ভবনের নতুন কনভেনশন সেন্টারে শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
ইতিহাসে এই প্রথমবারের একটি পুরো মন্ত্রীসভা একই সময়ে পদত্যাগ করেছে। যাতে ভোটের আগে নবীন এবং প্রবীণ উভয়ই নতুন মুখের জন্য জায়গা তৈরি করা যায় এবং দলের মধ্যে কোন্দল না থাকে তা ঠিক করাও নবীন পট্টনায়কের এই মন্ত্রীসভা পরিবর্তনের আরও একটি কারণ।
আগের ক্যাবিনেটের মন্ত্রীদের মধ্যে যারা তাদের পোর্টফোলিওতে ভালো পারফর্ম করেছেন তাদের নির্বাচনের জন্য দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। নবীন পট্টনায়েক সরকার টানা পঞ্চম মেয়াদের মধ্যে তিন বছর পূর্ণ করেছে। এই ২৫ বছরে, ভারতে এবং বিদেশে, নবীন পট্টনায়েককে শাসন রোল মডেল হিসাবে হয়ে উঠেছে। তাঁর কাজ এবং চিন্তা ভাবনা নিয়ে বারবার আলোচনা হয়।
নবীন পট্টনায়েক সবসময়েই বলেন যে তিনি কম কথা বলেন কারণ তিনি বিশ্বাস করেন যে কাজ করা উচিৎ আর সেটাই তাঁর হয়ে কথা বলবে। রাজনৈতিক মঞ্চে নেতারা দীর্ঘ বক্তৃতা দিলেও তার বক্তৃতা খুব কমই পাঁচ মিনিটের বেশি হয়। এক কথায় , কথা কম কাজ বেশি এই পন্থায় বিশ্বাসী তিনি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications