Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভ্যাকসিন ঘাটতির মধ্যে হোটেলের ফ্রিজ থেকে উদ্ধার কোভ্যাকসিন, তদন্তের নির্দেশ বিএমসির

ভ্যাকসিন ঘাটতির মধ্যে হোটেলের ফ্রিজ থেকে উদ্ধার কোভ্যাকসিন

‌টিকাকরণ কর্মসূচির বিরুদ্ধে গিয়ে বেশ কিছু পাঁচতারা হোটেল বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে ভ্যাকসিনেশন প্যাকেজ প্রস্তুত করেছে। রবিবারই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এ নিয়ে সতর্ক করা হয় রাজ্যগুলিকে এবং তা দ্রুত বন্ধের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রের এই সতর্কতা পাওয়ার পরই মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার রবিবার জানিয়েছেন যে তিনি তদন্ত করে দেখেছেন যে কীভাবে শহরতলির পাঁচতারা হোটেল দ্য ললিতে টিকাকরণ কর্মসূচি চালানো হচ্ছিল। এই ধরনের কর্মসূচির বিষয়ে বিএমসিকে কখনই অবহিত করা হয়নি।

বিএমসির অভিযান

বিএমসির অভিযান

মেয়র পেডনেকার জানান যে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পান যে পূর্ব অন্ধেরির হোটেলে কেন্দ্রের বিধি ভঙ্গ করে বেশরকারিভাবে টিকাকরণ কর্মসূচি হচ্ছে। তিনি বলেন, '‌শহরে যখন ভ্যাকসিনের ঘাটতি দেখা দিয়েছে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও টিকাকরণ কর্মসূচির নির্দেশিকা নির্দিষ্ট করে দিয়েছে তখন এটা আমার কর্তব্য গোটা ঘটনাটি খতিয়ে দেখা।'‌ মে্যর এই হোটেলের কোল্ড স্টোরেজ সুবিধা নিয়েও সন্দেহ প্রকাশ করেন, যা একটি বেসরকারি ক্রিটিকাল এরিয়া হাসপাতাল ব্যবহার করছে কোভইড-১৯ টিকাকরণের জন্য। মুম্বইয়ের মেয়র হোটেলের সাধারণ ফ্রিজের মধ্যে থেকে একাধিক কোভিড-১৯ ভ্যাকসিন উদ্ধার করেন। ভ্যাকসিনের শিশিগুলি বাজেয়াপ্ত করা হয় এবং এ সংক্রান্ত তদন্তের নির্দেশ দেওয়া হয়।

মুম্বইয়ের মেয়র এই অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, '‌বিএমসির বহু কেন্দ্র যখন কোভ্যাকসিন ডোজ পাচ্ছে না কীভাবে এই হোটেলে তা এল?‌ আমি কোভ্যাকসিনের ডোজ পেয়েছি, যা সাধারণ ফ্রিজে রাখা ছিল। এই ধরনের কাজ টিকাকরণের ওপর প্রভাব ফেলছে।'‌

 কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল

কিশোরী পেডনেকার পরে জানান যে ওই বেসরকারি হাসপাতাল কেন্দ্র সরকারের থেকে টিকাকরণ কর্মসূচির জন্য লাইসেন্স পেয়েছেন এবং ২৩ মে থেকে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মেয়র বলেন, '‌বেসরকারি হাসপাতালের সঙ্গে সহযোগিতা করে কর্পোরেট হাউসগুলিতে টিকাকরণ কর্মসূচি করার জন্য কেন্দ্রের অনুমতি থাকে তবে অন্তত তা বিএমসিকে জানানো হোক। ভ্যাকসিনের সংরক্ষণের জন্য জায়গাটি ঠিক ছিল না। অনেক মানুষই ইতিমধ্যে টিকাকরণ করিয়েছেন। এটা মারাত্মক হতে পারে এবং এর তদন্ত হওয়া প্রয়োজন।'‌ মেয়র এও জানিয়েছেন যে হোটেলকে দোষারোপ করা ঠিক নয়, কারণ কোভিড-১৯-এর কোল্ড স্টোরেজ সম্পর্কিত এসওপি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে হাসপাতাল।

 দোষ নেই হোটেলের

দোষ নেই হোটেলের

মেয়র পেডনেকার যদিও হোটেলটিকে ছাড় দিয়েছেন এবং জানিয়েছেন যে হোটেল শুধু ভ্যাকসিনের পরবর্তী প্যাকেজের কথা ঘোষণা করেছিল। হোটেলের এক প্রতিনিধি মেয়রকে বলেন, '‌আমরা কোনও টিকাকরণ কর্মসূচি করিনি। আমাদের কাছে ভ্যাকসিন নেই। আমরা শুধু হোটেলে থাকার প্যাকেজের ঘোষণা করেছিলাম কারণ অনেকেই এই শহরে একা থাকেন।'‌ ওই প্রতিনিধি এও বলেন, '‌ভ্যাকসিন নেওয়ার পর, তাঁদের জ্বর আসতে পারে এবং হয়ত তাঁদের দেখাশোনা করারও কেউ নেই। তাই অন্তত সেই সময় কারোর থাকা প্রয়োজন যিনি তাঁর খেয়ার রাখতে পারবেন এবং চিকিৎসক নিয়ে আসবেন প্রয়োজনে। তাই ভ্যাকসিন নেওয়ার পর আমরা দু'‌টি প্যাকেজের ঘোষণা করি।'‌ তবে এই মাসের গোড়ায় হোটেলের পক্ষ থেকে দেওযা বিজ্ঞাপনে টিকাকরণের পর '‌পাঁচতারা হোটেলে যুগলদের থাকার'‌ প্রস্তাবে অনেকেই এটাকে ভুলভাবে নিয়েছেন।

 কেন্দ্রের চিঠি রাজ্যগুলিকে

কেন্দ্রের চিঠি রাজ্যগুলিকে

কিছু বেসরকারি হাসপাতাল হোটেলগুলির সঙ্গে যৌথ উদ্যোগে টিকাকরণ কর্মসূচি করছে এরকম খবর পাওয়ার পরই টনক নড়ে কেন্দ্রের। ২৯ মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে চিঠি লিখে দ্রুত তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়, কারণ তা জাতীয় টিকাকরণ কর্মসূচির বিপক্ষে। কোভিড টিকাকরণের নির্দেশিকা অনুযায়ী, টিকাকরণ কর্মসূচির ক্ষেত্রে চারটে বিকল্প রয়েছে। এক সরকারি কোভিড টিকাকরণ কেন্দ্র, দুই বেসরকারি কোভিড টিকাকরণ কেন্দ্র যা বেসরকারি হাসপাতাল দ্বারা পরিচালিত, তিন সরকারি হাসপাতাল দ্বারা পরিচালিত সরকারি হাসপাতালে টিকাকরণ কেন্দ্র এবং চার বেসরকারি হাসপাতাল দ্বারা পরিচালিত বেসরকারি হাসপাতালে টিকাকরণ কেন্দ্র হতে পারে। এর বাইরে বর্তমানে বিশেষভাবে দক্ষ ও প্রবীণ নাগরিকদের বাড়ির কাছে, আরএডব্লিউ অফিস, কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত ভবন, স্কুল/‌কলেজ, বৃদ্ধাশ্রমে অস্থায়ী টিকাকরণ কেন্দ্র তৈরির তৎপরতা নেওয়া হয়েছে। তবে পাঁচতারা হোটেলগুলিতে টিকাকেন্দ্র তৈরি ও ধরনের তৎপরতা আইন বিরুদ্ধ। অবিলম্বে এই ধরনের উদ্যোগ বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর বাইরে আর কোনও জায়গায় টিকাকরণ কেন্দ্রের উল্লেখ নেই কেন্দ্রের নির্দেশিকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+