ম্যাগির পর নেসলের বাচ্চাদের দুধের প্যাকেটে জ্যান্ত পোকার আঁতুরঘর
নয়াদিল্লি, ২ জুন : সীসা আর এমএসজির উপস্থিতি বেশি থাকায় দেশজুড়ে 'ম্যাগি' প্রায় নিষিদ্ধ হওয়ার পথে। এবার তাদের আরও একটি পণ্য নিয়ে আরও বিড়ম্বনায় পড়তে চলেছে নেসলে।
ম্যাগির পর এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে শিশুদের খাবার হিসাবে পরিচিত আর একটি পণ্য। অভিযোগ, তামিলনাড়ুতে গুড়ো দুধের প্যাকেট 'নান'-এ কয়েক ডজন জ্যান্ত লার্ভা পাওয়া গিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের এক ট্যাক্সি ড্রাইভার, কে প্রেম অনন্ত নেসলে নান প্রো ৩-এর প্যাকেট কেনেন। তার মধ্যেই ওই জ্যান্ত পোকামাকড়ের লার্ভা পাওয়া গিয়েছে। নান-এর প্যাকেটটিকে প্রথমে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। যাবতীয় পরীক্ষানিরীক্ষার পর তামিলনাড়ু খাদ্য নিরাপত্তা বিভাগ ওই প্যাকেটটিকে বাজেয়াপ্ত করেছে।
তামিলনাড়ু সরকার সূত্রে জানা গিয়েছে, ওই প্যাকেটটিতে ২৮ টি জীবিত লার্ভা ও ২২ টি চালের পোকা পাওয়া গিয়েছে।
অনন্ত নামে ওই ট্যাক্সি ড্রাইভারের ১৮ মাসের যমজ শিশু রয়েছে। তিনি জানিয়েছেন, নান-এর কেনা প্যাকেটের দুধ খাওয়ানোর ২ দিনের মধ্য়েই বাচ্চাদের সারা গায়ে অ্যালার্জি বের হয়। ফলে তাদের চিকিৎসকের কাছে ছুটে যেতে হয়েছে।
এবার দেখার ম্যাগির পাশাপাশি নান বিতর্কও কতদূর গড়ায়।
More From
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications