Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'স্থিতিশীল' থেকে নেমে 'নেতিবাচক', লাল সংকেত ভারতের অর্থনীতিতে?

ভারতের অর্থনীতিকে লাল সংকেত দেখাল আমেরিকার ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ। সংস্থাটি ভারতের রেটিংকে 'স্থিতিশীল' থেকে নামিয়ে 'নেতিবাচক' করে দিয়েছে।

ভারতের অর্থনীতিকে লাল সংকেত দেখাল আমেরিকার ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ। সংস্থাটি ভারতের রেটিংকে 'স্থিতিশীল' থেকে নামিয়ে 'নেতিবাচক' করে দিয়েছে। আর্থিক প্রবৃদ্ধির হার না বাড়ায় এই রেটিং বদল বলে জানা গিয়েছে। যদিও রেটিং-এ নেমে গেলেও ভারত এখনও বলছে আর্থনীতির অবস্থা ভালো জায়গায় রয়েছে।

কর্পোরেট কর কমিয়েও লাভ হল না

কর্পোরেট কর কমিয়েও লাভ হল না

এর আগে সেম্পটেম্বর মাসে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্তের পর মনে করা হয়েছিল দেশে উৎপাদন বাড়বে। এর ফলে জিডিপিও উর্ধ্বমুখী হবে বলে মনে করা হয়েছিল। তবে সরকারের সেই পদক্ষেপের পরও আশঙ্কার কথা জানিয়েছিল মুডিজ। তারা জানিয়েছিল এই সিদ্ধান্তের জেরে সরকারের আর্থিক ঝুঁকির সম্ভাবনা বাড়বে। তবে সেই সময় তারা বলেছিল, কর কমানোয় কর্পোরেট ক্ষেত্রে ঋণ নিয়ে ব্যবসার অগ্রগতি হবে।

মুডিজের রেটিংয়ে ভারত কোথায়?

মুডিজের রেটিংয়ে ভারত কোথায়?

মুডিজের রেটিংয়ে ভারত বর্তমানে বিএএ ২-তে রয়েছে। মুডিজ জানাচ্ছে কর্পোরেট কর কমানোর সরকারের সিদ্ধান্তের ফলে সংস্থাগুলির কর কম দিতে হবে, ফলে আয় বৃদ্ধি পাবে। তবে এর জেরে সরকারের রাজস্বে ঘাটতি বাড়বে। যদিও চলতি আর্থিক বর্ষে সরকার রিজ়ার্ভ ব্যাঙ্ক থেকে উদবৃত্তসহ সংরক্ষিত মূলধন খাতে ১.৭৬ লাখ কোটি টাকা নিচ্ছে সরকার। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই সেই টাকা সরকারকে দিচ্ছে আরবিআই। তবে কর্পোরেট কর কমানোর এই পদক্ষেপের জেরে কর্পোরেট ক্ষেত্রে ঋণের প্রবাহে ঘাটতি দেখা যাবে। পাশাপাশি গ্রামীণ আর্থিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করছে মুডিজ। আর এ সবের প্রভাবই পড়তে চলেছে জিডিপির উপর।

সরকারের প্রতিক্রিয়া

সরকারের প্রতিক্রিয়া

এদিকে রেটিং কমানো নিয়ে প্রতিক্রিয়া আসে সরকারের তরফ থেকে। সরকার জানায়, বিশ্বে অন্যতম দ্রুত বেড়ে চলা অর্থনীতির মধ্যে ভারত অন্যতম। স্থিতিশীল থেকে নেতিূাচকে নেমে গেলেও ভারতের আপেক্ষিক রেটিংয়ে কোনও বদল আসেনি বলে দাবি করা হয়।

 আইএমএফ-এর রিপোর্টেও উঠে এসেছিল আশঙ্কাবাণী

আইএমএফ-এর রিপোর্টেও উঠে এসেছিল আশঙ্কাবাণী

শুধু মুডিজ নয়, অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রকাশ করা রিপোর্টেও আশঙ্কা বার্তা ছিল ভারতের জন্য। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্য অনুযায়ী ভারতের সমষ্টিগত অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির পরিমাণ কমে দাঁড়ালো ৬.১ শতাংশে। গত জুলাইতে যা ছিল ৭শতাংশের কাছাকাছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+