মৌসুমী বায়ুর প্রভাব! কোঙ্কন ও গোয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস
আগামি ২৪ ঘণ্টায় মৌসুমী বায়ু প্রবল ভাবে সচল থাকার সম্ভাবনা কোঙ্কন, গোয়া উপকূল, উত্তর তামিলনাড়ু উপকূল, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে।
গত ২৪ ঘণ্টায় উত্তর পূর্বের রাজ্যগুলি, সিকিম, কোঙ্কন, গোয়া উপকূল এবং উত্তর তামিলনাড়ুতে মৌসুমী বায়ু সচল ছিল। আগামি ২৪ ঘণ্টায় মৌসুমী বায়ু প্রবল ভাবে সচল থাকার সম্ভাবনা কোঙ্কন, গোয়া উপকূল, উত্তর তামিলনাড়ু উপকূল, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে।

রবিবার প্রকাশিত আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, উত্তরের দিকে মৌসুমী বায়ু মুম্বই-সহ থানে, আহমেদনগর. বুলধানা, অমরাবতি, গণ্ডিয়া, তিতলাগড়, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া এবং বাগডোগরার ওপর রয়েছে। কিন্তু দুর্বল হওয়ার কারণে পরবর্তী এক সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এগিয়ে যাওয়ার আপাতত আর কোনও খবর নেই।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে ভারতের ওপর মেঘের অবস্থান
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবছরের বর্ষায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোঙ্কন ও গোয়ায়। ভারী বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায়, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূলে। আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশে।
বজ্র বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের জম্মু ডিভিশন, উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল অংশে, পূর্ব উত্তর প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়ারা ও উত্তর বিহারে। ধূলো ঝড় হতে পারে রাজস্থানের বেশ কিছু জায়গায়।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications