বাদল অধিবেশনে একাধিক ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়াবে বিরোধীরা! ২৯ বিল টার্গেট মোদী সরকারের
দেশের করোনা আবহের মধ্যেই শুরু হচ্ছে বাদল অধিবেশন। কার্যত এই অধিবেশনে বিরোধীরা ঝড় তুলতে চলেছেন তা কার্যত একপ্রকাশ পরিষ্কার। করোনা, পেট্রোলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে চলেছে। প্রবল হট্টগলের আশঙ
দেশের করোনা আবহের মধ্যেই শুরু হচ্ছে বাদল অধিবেশন। কার্যত এই অধিবেশনে বিরোধীরা ঝড় তুলতে চলেছেন তা কার্যত একপ্রকাশ পরিষ্কার। করোনা, পেট্রোলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে চলেছে। প্রবল হট্টগলের আশঙ্কা!

যদিও বাদল অধিবেশন সফল করতে রবিবার সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত সংসদে ঢেউ যে আছড়ে পড়তে চলেছে তা বুঝতে পেরেছেন মোদী-শাহ। আর তাই সর্বদলে সমস্ত বিরোধী সংসদদের বক্তব্য শোনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে উপ-রাষ্ট্রপতি তথা রাজ্য সভার চেয়ারম্যান বেংকাইয়া নাইডুও সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন। প্রোডাইকটিভ এবং সুন্দর অধিবেশন হবে বলেই আশাবাদী তিনি।
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, এই বাদল অধিবেশন চলাকালীন ২৯টি বিল পাশ করাতে চায় কেন্দ্রীয় সরকার। যার মধ্যে ছয়টি অর্ডিন্যান্স আগেই জারি রয়েছে। দুটি আর্থিক এবং ব্যবসায়ীক বিল পাশ করার কথা রয়েছে। যেগুলি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বলে দাবি মোদী সরকারের।
অন্যদিকে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি দলের পরামর্শ নিয়েই এগোবে সরকার। কেন্দ্রও চায় প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেই পা ফেলতে। তিনি সকলকে অনুরোধ করেন সভার কাজ সুষ্ঠুভাবে এবং বিনা কোনও সমস্যায় যাতে সম্পন্ন করা যায়৷ ভারতের ঐতিহ্য হচ্ছে স্বাস্থ্যকর গনতন্ত্রকে বজায় রাখা। এক্ষেত্রেও তাই সরকার রাখতে চায় বলে দাবি।
অন্যদিকে সূত্রের খবর, সর্বদলীয় বৈঠকে কেন্দ্রের নয়া কৃষক আইন, গুরুত্বপূর্ণ পণ্য (বিশেষত পেট্রোপণ্য)র মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়৷ সর্বভারতীয় নিট পরীক্ষায় ওবিসি সংরক্ষণের প্রস্তাবও রাখা হয় সরকারের সামনে৷ অন্যদিকে রবিবারের ডাকা সর্বদল বৈঠকে বিজেপি একাধিক মন্ত্রী ছাড়াও কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে।
তৃণমূলের পক্ষ থেকে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন। ডিএমকের পক্ষ থেকে তিরুচি শিভা এবং টিআর বালু। ওয়াইএসআর কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সাই রেড্ডি এবং শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউত উপস্থিত ছিলেন।
তাছাড়াও অন্যান্য দল থেকেও হেভিওয়েট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে৷ তবে এদিন সর্বদল বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সময় প্রধানমন্ত্রীর না থাকা নিয়ে সরব হয় বিরোধীরা।












Click it and Unblock the Notifications