কাশ্মীর থেকে কেরল, অবশেষে মৌসুমী বায়ু প্রবহমান গোটা দেশে
কাশ্মীর থেকে কেরল, অবশেষে মৌসুমী বায়ু প্রবহমান গোটা দেশে
কাশ্মীর থেকে কন্যাকুমারী। অবশেষে বর্ষায় ঢাকল গোটা দেশ। আবহাওয়াবিদরা আশঙ্কা করছিলেন থমকে গিয়েছে মৌসুমী বায়ুর গতি। কাজেই দেশের সর্বত্র এখনও বৃষ্টি শুরু হয়নি। কিন্তু জুলাইয়ের শেষ সপ্তাহের আগেই সুখবর শোনাল আইএমডি। গোটা দেশেই মৌসুমি বায়ু ছড়িয়ে পড়েছে। কিন্তু তাও দেরিতে। সাধারণত ১৫ জুলাইয়ের মধ্যে গোটা দেশে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়ে। অর্থাৎ বর্ষা ঢুকে যায়। কিন্তু এবার সেটা হতে হতে ১৯ জুলাই হয়ে গেল।

বর্ষা গোটা দেশে
গোটা দেশেই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। চলছে বর্ষার বৃষ্টি। দক্ষিণের কেরল থেকে উত্তরের কাশ্মীর সর্বত্র বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।এবার যদিওএকটু দেরিতেই গোটা দেশে বর্ষা পৌঁছল। সাধারণ ১৫ জুলাইয়ের মধ্যে মৌসুমী বায়ু গোটা দেশে সক্রিয় হয়ে ওঠে। সেটা এবার হয়নি। এবার অনেকটা দেরিতেই গোটা দেশে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। ৩ জুন কেরলে বর্ষা ঢুকেছিল। এবার একটু তাড়াতাড়িই ঢুকেছিল বর্ষা।

থমকে যায় মৌসুমীবায়ু
দেশের একাধিক জায়গায় মৌসুমী বায়ু পৌঁছলেও মধ্য ভারতে মৌসুমী বায়ু পৌঁছয়নি। রাজস্থান, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব সহ একাধিক জায়গায় জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত পৌঁছয়নি মৌসুমী বায়ু। তাতেই উদ্বেগে ছিলেন আবহাওয়া বিদরা। রাজস্থানে কেন নিম্নচাপ তৈরি হচ্ছে না এই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এরকম বেশি দিন চললে খরা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা।

ভাসছে মুম্বই-দিল্লি
গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে প্রবল বর্ষণ শুরু হয়েছে। থমকে গিয়েছিল জনজীবন। রেল লাইনে জল জমে স্তব্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা। এমনকী রাস্তাতেও জল জমে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আজ সকাল থেকে রাজধানী দিল্লির অবস্থাও তাই। প্রবল বর্ষণে বিধ্বস্ত রাজপথ। দিল্লি, নয়ডা সহ একাধিক জায়গায় জল জমে প্রবল সংকট তৈরি হয়েছিল।

কাশ্মীরে হড়পা বাণের আশঙ্কা
কাশ্মিরেও শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। কয়েকদিন আগেই উত্তরাখণ্ডের ধর্মশালায় হড়পা বাণে ভেসে গিয়েছিল একাধিক রাস্তা। কাদার স্রোগে ভেসে গিয়েছিল অনেক কিছু। এদিকে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা সহ একাধিক রাজ্যে হড়পা বাণের আশঙ্কা দেখা দিয়েছে। কেরলেও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।












Click it and Unblock the Notifications