Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohammed Bin Salman: বদলেছে রক্ষণশীল সৌদিও, 'প্রাণ' পেয়েছেন মহিলারা! সৌদির প্রিন্সকে চেনেন

Mohammed Bin Salman: সদ্য রাজধানী নয়াদিল্লিতে শেষ হয়েছে জি-২০ সম্মেলন! আর এই সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। আর তাদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়েই নতুন করে একাধিক দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে এসেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান (Mohammed bin Salman)। আজ সোমবার তাঁর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, আরবি পোশাকে সব রাষ্ট্রনেতাদের মধ্যে তাঁকে চিনে নেওয়া কঠিন ছিল না।

Mohammed bin Salman

শুধুমাত্র ভারত সফরেই নয়, দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সৌদির যুবরাজ। মাত্র ৩৮ বছর বয়সে তিনি সৌদি আরবের সংস্কারে বিশেষ ভূমিকা নিয়েছেন। ভারতে এসেও রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে নিজের মতামত তুলে ধরেছেন মহম্মদ বিন সালমান (Mohammed bin Salman)।

ভারতকে অভিনন্দন জানিয়েছেন তিনি জানিয়েছেন, সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে ভারত এবং সৌদি একসঙ্গে কাজ করবে। শুধু তাই নয়, মহম্মদ বিন সালমানের দাবি, তাঁর কাঁধে রয়েছে সৌদি আরবের ভবিষ্যৎ।

২০১৫ সালে ডেপুটি ক্রাউন পিন্স হিসাবে উত্থান শুরু হয় মহম্মদ বিন সালমান (Mohammed bin Salman)এর। আর এরপর রক্ষণশীল সৌদিতে একের পর এক পরিবর্তন এনেছেন তিনি। কিংস সৌদ বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্র সালমান। শুধু সে দেশকে আধুনিক চেহারা দিয়েছেন তা নয়, বিনিয়োগ আনতেও উদ্যোগী হয়েছেন তিনি। ভিশন ২০৩০ নামে একটি পরিকল্পনাও নিয়েছেন সৌদি প্রিন্স।

মহম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদিতে আয়োজিত হয়েছেন চলচিত্র উৎসব। হয়েছে অপেরা, ফর্মুলা ওয়ান সহ একাধিক ইভেন্ট। এমনকি সে দেশের সিনেমাহলগুলিকেও খুলে দেওয়া হয়েছে। বিদেশী পর্যটকদেরও স্বাগত জানানো হয়েছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সৌদিতে চরম রক্ষণশীলতা রয়েছে।

আর তা অনেকটাই ভাঙতে পেরেছেন ক্রাউন প্রিন্স। সে দেশে মহিলারা এখন গাড়ি চালাতে পারেন। খেলা দেখতে যেতে পারে। এমনকি পাসপোর্টের আবেদন পুরুষদের অনুমতি ছাড়াই করতে পারে। আর সবটাই হয়েছে মহম্মদ বিন সালমান (Mohammed bin Salman)এর জন্যে।

যদিও সমালোচনার মুখেও বহুক্ষেত্রে পড়তে হয়েছে যুবরাজকে। সাংবাদিক জামাল খাস্তগি হত্যা-কান্ডে বিতর্কের মধ্যে পড়তে হয়েছে তাঁকে। অন্যদিকে প্রিন্সের বিলাসবহুল জীবন সম্পর্কে কারো অজানা ন। তবে প্রিন্স মহম্মদ বিন সালমান সময় সৌদি এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।

আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মহম্মদ বিন সালমানের দীর্ঘ বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষা থেকে শক্তি! বাণিজ্য-সহ একাধিক বিষয়ে স্ট্রাটেজিক পার্টনারশিপ নিয়ে একমত দু'দেশের রাষ্ট্রপ্রধান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+