পাকিস্তান থেকে বার্তা! ১৪ টি মোবাইল অ্যাপ ব্লক করল মোদী সরকার
দেশে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে বড় পদক্ষেপ মোদী সরকারের। সরকারের তরফে ১৪ টি মেসেজিং অ্যাল্পিকেশন নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ এই সব অ্যাপগুলি জঙ্গিরা ব্যবহার করে। মূলত জম্মু ও কাশ্মীরে তাদের সমর্থকদের এবং একেবারে নিচের দিকে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে এইসব অ্যাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ।
যেসব অ্যার নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে থ্রিমা, জঙ্গি, সেকেন্ড লাইন, ক্রিপভাইসর, এনিগমা, সেফেসইউস, ইউকারমি, মিডিয়াফায়ার, ব্রিয়ার, বিচ্যাট, নান্দবক্স, ক্যানিয়ন, আইএমও এলিমেন্ট।

অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা ছাড়াও পাকিস্তানের থেকে এইসব অ্যাপের মাধ্যমে নির্দেশও দেওয়া হত বলে অভিযোগ। ভারতের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সুপারিশে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় আইন না মানা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণে বাতিল করা অ্যাপের তালিকা তৈরি করা হয়।

অ্যাপগুলিকে নিষিদ্ধ করতে এর পরে সংশ্লিষ্ট মন্ত্রকে অনুরোধও করা হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, এইসব অ্যাপ তথ্যপ্রযুক্তি আইন ২০০০এর ৬৯এ ধারায় ব্লক করা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে অ্যাপগুলির মাধ্যমে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হচ্ছে।
অ্যাপগুলির ওপরে নজরদারি চালানোর সময় দেখা গিয়েছে, ওভারগ্রাউন্ড ওয়ার্কার এবং সন্ত্রাসবাদীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে সেগুলিকে ব্যবহার করছে। এইসব অ্যাপে ভারতের প্রতিনিধি না থাকার বিষয়টিও গোয়েন্দা সংস্থাগুলির নজরে আসে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications