মেঘালয়ে খনি থেকে তোলা হল ২ কোটি লিটার জল, তারপর কি দেখা মিলল শ্রমিকদের
প্রায় একমাস হতে চলল মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ খনি থেকে কয়লা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৫জন শ্রমিক।
প্রায় একমাস হতে চলল মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ খনি থেকে কয়লা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৫জন শ্রমিক। এখনও তাঁদের খুঁজে পাওয়া যায়নি। তাঁদের খোঁজ চালাতে গিয়ে বৃহস্পতিবার পাম্প করে তুলে ফেলতে হয়েছে ২৮ লক্ষ লিটার জল। তা সত্ত্বেও নৌসেনার প্রশিক্ষিত সাঁতারুরা শ্রমিকদের কোনও খোঁজ পাননি।

কোল ইন্ডিয়া, কিরলোসকর ব্রাদার্স লিমিটেড, ওড়িশা ফায়ার সার্ভিস সবমিলিয়ে এতদিনে ২.১ কোটি লিটার জল পাম্প করে খনি থেকে তুলে ফেলেছেন। তারপরও কারও খোঁজ মেলেনি।
শুধু তাই নয়, খনিতে জলের মাত্রাও খুব বেশি কমেনি। পাশের নদীর জল ফের ভরিয়ে দিচ্ছে খনির ভিতরের অংশ। ফলে উদ্ধারকারীরা কী করবেন বুঝে উঠতে পারছেন না। খনির একটা অংশে জলের গভীরতা ১৬০ ফুটের বেশি। এদিকে ১০০ ফউটের বেশি নিচে ডাইভ করে উদ্ধার খুব বেশি ঝুঁকির। সেই ক্ষমতা উদ্ধারকারীদের নেই।
সবমিলিয়ে নৌসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, ওড়িশা ফায়ার সার্ভিস, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল, রাজ্য দমকল মিলিয়ে মোট ২০০ জনের উদ্ধারকারী দল একসঙ্গে কাজ করছেন।
এই খনিটি মেঘালয়ের রাজধানী থেকে ১৪০ কিমি দূরে। ২০১৪ সালে এখান থেকে কয়লা তোলা নিষিদ্ধ করে গ্রিন ট্রাইব্যুনাল। তা সত্ত্বেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ উপায়ে কয়লা তোলা হচ্ছিল। যার জেরে বিপদে পড়েছেন ১৫জন শ্রমিক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications