Unnao Accident: দুধের ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষ, উন্নাওয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৮, আহত ১৯ জন
উত্তর প্রদেশের উন্নাওয়ে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুধের ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ। তাতে মৃত্যু হয়েছে ১৮ জনের। আহত হয়েছেন ১৯ জন। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপরেই ঘটেছে এই দুর্ঘটনা।
স্লিপার কোচের বাসটি বিহার থেকে দিল্লির পথে যাচ্ছিল। পুলিশ সূ্ত্রে খবর ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডবল ডেকারক স্লিপার কোচের বাসটি প্রচণ্ড গতিতে এসে দুধের ট্যাঙ্কারে ধাক্কা মারে। গ্রামবাসীরা জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উন্নাওয়ের জেলা শাসক জানিয়েছেন আহতদের যত দ্রুত সম্ভব সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাসটির অস্বাভাবিক গতিতে চলছিল। সেকারণেই হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনা নিয়ে খোঁজ নিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।
ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং পরিবারের লোকেদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আর আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। জেলা শাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানকে কীভাবে উদ্ধারকাজ চলছে তা খতিয়ে দেখছে মুখ্যমন্ত্রীর দফতর। সেই বিষয়েও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খোঁজ খবর নিচ্ছেন।
কয়েকদিন আগেই উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার সৎসঙ্ঘে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। ৪০ হাজার মানুষের সমাগমের কথা বলে দেড় লক্ষ লোকের সমাগম করানো হয়েছিল সেই সৎসঙ্ঘে এমনই অভিযোগ উঠেছে যোগী প্রশাসনের বিরুদ্ধে।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications