ছত্তিশগড়ে মাওবাদীদের পাল্টা আঘাত! কমপক্ষে দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু

ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণ। আধাসামরিক বাহিনীর চলাচলের রাস্তায় তাদের ট্রাক লক্ষ্য করে মাওবাদীরা এদিন এই বিস্ফোরণ ঘটনায়। এই ঘটনায় দুই সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। দুই জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সুকমার পুলিশ সুপার কিরণ চবন ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, জগারগুণ্ডা এলাকায় ক্যাম্প সিলগার থেকে ২০১ কোবরা ব্যাটালিয়নের দলটি আরওপি ডিউটির সময় তেকাল গুদেমে যাচ্ছিল। আধাসামরিক বাহিনী কনভয়ে ট্রাক ও মোটর সাইকেল ছিল। পথে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ ঘটায়।

maoist attack

সুকমার পুলিশ সুপার জানিয়েছেন, রবিবার বেলা তিনটে নাগাদ ২০১ কোবরা বাহিনীর ট্রাকটি যাওয়ার সময় আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালক ও সহকারী চালকের। তবে বাকি সব জওয়ানর নিরাপদে রয়েছেন। যে দু'জনের মৃত্যু হয়েছে তাঁদের নাম বিষ্ণু এবং শৈলেন্দ্র বলে জানা গিয়েছে। বিস্ফোরণ স্থল থেকে দেহ দুটি উদ্ধার করা হয়েছে।

এদিকে পুলিশ এদিন সুকমার জঙ্গল থেকে জালনোট আর প্রিন্টার মেশিন উদ্ধার করেছে। এছাড়াও সেখান থেকে অস্ত্রও উদ্ধার করেছে। মনে করা হচ্ছে .মাওবাদীরা গ্রামবাসীদের মিথ্যা বলে জাল নোট ছড়িয়ে দিচ্ছে। প্রসঙ্গত, এদিন মাওবাদী প্রভাবিত সুকমার কোরাটগুদা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখান থেকে ১০০, ২০০ ও ৫০০ টাকার জাল নোট এবং প্রিন্টার মেশিন পাওয়া যায়।

উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনীর মাওবাদী দমন অভিযানে বেশ কিছু মাওবাদীর মৃত্যু হয়েছিল। এপ্রিলের মাঝামাঝি সময়ে হওয়া এক সংঘর্ষে মাওবাদী নেতা শঙ্কর রাওয়ের মৃত্যু হয়। যার মাথার দাম ধার্য হয়েছিল ২৫ লক্ষ টাকা। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বিএসএফের যৌথ বাহিনীর মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+