Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনা থেকে সেরে ওঠার পর ক্রমশ বাড়ছে ডায়বেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা! অন্ধও হচ্ছেন বহু মানুষ

এখনও করোনা মহামারী কেটে যায়নি পুরোপুরি। প্রত্যেকদিনই আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই করোনা সংক্রমনের ছবিটা এক। তবে করোনা সেরে ওঠার পর ডায়বেটিসে (Diabetes) আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

এখনও করোনা মহামারী কেটে যায়নি পুরোপুরি। প্রত্যেকদিনই আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই করোনা সংক্রমনের ছবিটা এক। তবে করোনা সেরে ওঠার পর ডায়বেটিসে (Diabetes) আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই সুগারে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আবার ডায়বেটিসে আক্রান্ত মানুষরা অনেকেই চোখের সমস্যাতেও ভুগতে শুরু করেছেন।

আবার অনেকেই করোনা হওয়ার পর অন্ধও (Blindness) হয়ে গিয়েছেন বলেও এক সমীক্ষাতে উঠে এসেছে।

Diabetic Retinopathy ভয়ঙ্কর ভাবে বাড়ছে

Diabetic Retinopathy ভয়ঙ্কর ভাবে বাড়ছে

ভারতে কোভিডে আক্রান্ত হওয়ার চোখে মারাত্মক অসুখ Diabetic Retinopathy ভয়ঙ্কর ভাবে বাড়তে দেখা গিয়েছে। আর এতে রোগী অনেক ক্ষেত্রে অন্ধ হয়ে যাওয়ারও প্রবনতা তৈরি হচ্ছে। ঠিক সময়ে যদি চিকিৎসা না করানো হচ্ছে তো চোখ ধীরে ধীরে সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে।

7.7 কোটি লোক ডায়বেটিসে আক্রান্ত

7.7 কোটি লোক ডায়বেটিসে আক্রান্ত

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে, আগামী ২০২৫ সাল নাগাদ retinopathy নামের এই Chronic Disease আক্রান্ত হওয়ার সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে। Endocrine Society of India সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের একাংশ বলছে, ভারতে এই মুহূর্তে ডায়বেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। মানুষ ভংকর ভাবে এই রোগে আক্রান্ত হচ্ছে। তথ্য বলছে, এই মুহূর্তে ভারতে 7.7 কোটি লোক ডায়বেটিসে আক্রান্ত। কিছু কিছু রাজ্যে ডায়বেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ভয়ঙ্কর। কাশি-সর্দি যেমন সাধারণ মানুষের সঙ্গেই জড়িয়ে গিয়েছে তেমন সুগারও সাধারণ মানুষের সঙ্গী হয়ে গিয়েছে। করোনা আরও বেশি করে মানুষের শরীরে ডায়বেটিস ঢুকিয়ে দিয়েছে। এমনটাই মত চিকিৎসকদের একাংশ। শুধু তাই নয়, চিকিৎসকরা বলছেন, শুধু শহরে নয়, গ্রামে গ্রামে টাইপ টু এবং টাইপ ওয়ান ডায়বেটিসের (Diabetic Patients) রোগী ধরা পড়ছে।

স্টেরোয়েড জাতীয় ওষুধ খাওয়ার ফলেও

স্টেরোয়েড জাতীয় ওষুধ খাওয়ার ফলেও

চিকিৎসকরা বলছেন, করোনা হওয়ার কারনে শরীর থেকে অনেকটাই counter regulatory hormones বেরিয়ে গিয়েছে। যা কিনা Insulin-এর বিরুদ্ধে লড়াই করে এবং সুগারের মাত্রাকে শরীরে ঠিক রাখে। অন্যদিকে চিকিৎসকরা মনে করছেন ঠিক সময়ে যেহেতু ডায়বেটিসের ওষুধ না খাওয়ার ফলেও এই রোগ দেখা গিয়েছে। এমনকি করোনা পরিস্থিতি প্রচুর পরিমানে স্টেরোয়েড জাতীয় ওষুধ খাওয়ার ফলেও সুগারের মাত্রা বৃদ্ধি পেয়েছে শরীরে। করোনা ভাইরাস মানুষের pancreas-এর মধ্যেও আঘাত করেছে। যাতে ডায়বেটিসের সমস্যা আরও বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, retinopathy মতো সমস্যা বাড়াতে আরও সাহায্য করেছে। ডায়বেটিসে একাধিক সমস্যা ধরা পড়ে। কিন্তু এক্ষেত্রে retinopathy মতো সমস্যা ভংকর ভাবে দেখা যাচ্ছে।

দেখা গিয়েছে চোখের সমস্যা

দেখা গিয়েছে চোখের সমস্যা

এছাড়াও ডায়বেটিসের কারনে ভয়ঙ্কর ভাবে দেখা গিয়েছে চোখের সমস্যা। যেমন চোখে বিভিন্ন ধরনের Infection দেখা যাচ্ছে, Dry Eye হয়ে যাচ্ছে। এই অবস্থায় এখন থেকেই সতর্ক হওয়ার কথা জানাচ্ছেন চিকিৎসকরা।

ডায়বেটিসে আক্রান্ত হলেও জানা যায় না

ডায়বেটিসে আক্রান্ত হলেও জানা যায় না

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বেশির ভাগ মানুষই জানেন না যে তাঁরা ডায়বেটিসের মতো রোগে আক্রান্ত। ডায়বেটিসের লক্ষ্মণ থাকা স্বত্বেও অনেকেই নুন্যতম চিকিৎসা করানোর প্রয়োজন মনে করে না। অনেক সময়ে সমস্যা বাড়াবাড়ি হলে সেই সময়ে চিকিৎসকদের কাছে যায়। চোখে কিংবা অন্যান্য অংশে সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে যাওয়া হয়। চিকিৎসকরা বলছেন, শরীরে রুটিন চেক আপ করানোর প্রয়োজন রয়েছে। শুহদু তাই নয় , বছরে অন্তত একবার চোখ এবং সুগার পরিক্ষা করা উচিৎ বলেও দাবি চিকিৎসক দের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+