Manipur Violence: মণিপুরের ঘটনায হৃদয় বিদারক! শান্তির আবেদন জানালেন সনিয়া গান্ধী
দেড়মাসের বেশি সময় ধরে হিংসা বিধ্বস্ত মণিপুর (Manipur Violence)। সরকারি হিসেবে প্রায় ১০০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে সংখ্যাটা আরও অনেক বেশি। সেই মণিপুরে শান্তির আবেদন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর। তিনি বলেছেন, সেখানকার নজিরবিহীন হিংসা সাধারণ মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। জাতির বিবেকে গভীর ক্ষত তৈরি করছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওয় সনিয়া গান্ধী দুঃখপ্রকাশ করেছেন। সারা জীবন ধরে তৈরি করা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ভাই-বোনেদের যাঁরা শান্তিপূর্ণ সহাবস্থান করতেন, তারা একে অপরের বিরুদ্ধে হিংসায় লিপ্ত (Manipur Violence) হওয়াটা হৃদয় বিদারক।

মণিপুরের ইতিহাস সব জাতি ধর্ম, পটভূমির মানুষকে আলিঙ্গন করার ক্ষমতা দেয়। এছাড়াো সেখানকার সমাজ বৈচিত্রময়, রয়েছে বিপুল সম্ভাবনা, বলেছেন সনিয়া গান্ধী। তিনি বলেছেন, ভ্রাতৃত্বের চেতনাকে লালন-পালন করতে আস্থা ও সদিচ্ছা লাগে। তিনি বলেছেন, ঘৃণা ও বিভাজন ভুল পদক্ষেপ বলেও মন্তব্য করছেন তিনি।
প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী শান্তির জন্য আবেদন করেছেন মণিপুরের (Manipur Violence) জনগণ বিশেষ করে বোনেদের কাছে। সুন্দর মণিপুরের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার আবেদন করেছেন তিনি। সনিয়া বলেছেন, একজন মা হিসেবে তিনি রাজ্যবাসীর ব্যথা বোঝেন। ভাল বিবেকের পথ অনুসরণের আহ্বান করেছেন তিনি।

সনিয়া গান্ধী বলেছেন, তিনি আশাক করছেন, আগামী কয়েক সপ্তাহ এবং কয়েক মাসে পুনর্গঠনের যাত্রা শুরু হবে এবং মণিপুর আরও শক্তিশালী হয়ে উঠবে। সবাই একসঙ্গে অগ্নি পরীক্ষা কাটিয়ে উঠতে পারবে বলেও মনে করেন তিনি।
এর আগে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মণিপুরে বিভাজনের (Manipur Violence) রাজনীতির খেলায় মেতে ওঠার অভিযোগ করেছে। কংগ্রেসের আরও অভিযোগ উত্তর-পূর্বের এই রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?











Click it and Unblock the Notifications