আদিবাসীদের মন পাওয়ার চেষ্টা! সোমেই শপথ নিচ্ছে মানিকের নয়া মন্ত্রিসভা
গত শনিবারই হঠাত করেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন বিপ্লব দেব। তাঁর হঠাত ইস্তফা'র রাজ্য-রাজনীতিতে রীতিমত থরহরিকম্প বেঁধে যায়। যেখানে বছর ঘুরলেই ত্রিপুরাতে বিধানসভা রয়েছে সেখানে দাঁড়িয়ে বিপ্লব দেবের 'নিঃশব্দ বিপ্লব
গত শনিবারই হঠাত করেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন বিপ্লব দেব। তাঁর হঠাত ইস্তফা'র রাজ্য-রাজনীতিতে রীতিমত থরহরিকম্প বেঁধে যায়। যেখানে বছর ঘুরলেই ত্রিপুরাতে বিধানসভা রয়েছে সেখানে দাঁড়িয়ে বিপ্লব দেবের 'নিঃশব্দ বিপ্লবে' ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। একই সঙ্গে একাধিক জল্পনা!
কেন দায়িত্ব ছাড়লেন বিপ্লব? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। আর এই বিতর্কের মধ্যেই রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মানিক সাহা। তাঁর উপরেই বিশেষ ভরসা শাহ-নাড্ডাদের।

আজ শপথ অনুষ্ঠান
মন্ত্রিসভার রদবদল নিয়ে শনিবারই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন বিপ্লব দেব। তাঁর মন্তব্য ছিল চমক দেখতে পাওয়া যাবে। সেই মতো ১১জন বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। আজ সোমবার রাজভবনে এই অনুষ্ঠান হবে। মোট ১১ জনের মধ্যে ৯ জন বিজেপি বিধায়ক এবং দুই জন জোটসঙ্গী Indigenous People's Front of Tripura (IPFT)- পার্টির তরফে। তবে মুখ্যমন্ত্রী মানিক সাহা'র নয়া মন্ত্রিসভায় বিপ্লব দেবের প্রায় সমস্ত সঙ্গীরাই থাকছেন।

মন্ত্রিসভায় আসছেন বর্ষীয়ান আদিবাসী নেতা
বছর ঘুরলেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। কোনও কিছুতেই ত্রিপুরা হারাতে চায় না বিজেপি। আর তাই ভোটের কয়েকমাস বাকি থাকার আগে থেকেই পরিস্থিতি গোছাতে শুরু করে দিল শাহ-নাড্ডারা। মানিক সাহা'র মন্ত্রিসভাতে জায়গা পেলেন বর্ষীয়ান বিজেপি আদিবাসী নেতা রামাপদ জামাতিয়া। এছাড়াও ত্রিপুরাতে বিজেপি'র জোটসঙ্গী IPFT- এর বিধায়ক Prem Kumar Reang। মন্ত্রিসভায় আদিবাসী নেতাকে আনার মধ্যে অন্য গন্ধই পাচ্ছেন রাজনৈতিকমহলের কারবারীরা।

আদিবাসী সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা
বিপ্লব দেব সরকারে প্রতি ত্রিপুরা'র মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। আর তা আঁচ করতে পেরেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু তাই নয়, ত্রিপুরার একটা বড় অংশ আদিবাসী সম্প্রদায়ের। রয়েছে বেশ কয়েকটি জন জাতি গোষ্ঠীও। এর মধ্যেও একটা ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এরপরেই মুখ্যমন্ত্রীকে সরানোর ভাবনা শুরু হয়ে যায় বলেই খবর। আর এরমধ্যেই মন্ত্রিসভায় আদিবাসী বিজেপি নেতাকে জায়গা দিয়েই কি তাঁদের মন পাওয়ার চেষ্টা করলেন মানিকবাবুরা? প্রশ্ন রাজনৈতিকমহলের।

যারা শপথ নেবেন-
জিষ্ণু দেব ভার্মা, এনসি দেববর্মা (আইপিএফটি), রতন লাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, মনোজ কান্তি দেব, সান্তনা চাকমা, রাম প্রসাদ পল, ভগবান দাস, সুশান্ত চৌধুরী, রামপদ জামাতিয়া এবং প্রেম কুমার রেয়াং (আইপিএফটি) শপথ নেবেন। এই বিষয়ে যদিও রাতেও রাজভবনকে তথ্য দেওয়া হয়। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিপ্লব দেব সহ সমস্ত বিজেপি বিধায়করা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications