Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যোগীর বিরুদ্ধে দাঙ্গায় উস্কানির অভিযোগ আনা সমাজসেবিকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজা

যোগীর বিরুদ্ধে দাঙ্গায় উস্কানির অভিযোগ আনা সমাজসেবিকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজা

যোগী আদিত্যনাথের বিরুদ্ধে যাতে এফআইআর দায়ের করা হয়, তার জন্য এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন ৬৫ বছর বয়সী পারভেজ নামে এক ব্যক্তি। এবার তাঁকেই ২০১৮ সালের গণধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে গোরক্ষপুরের আদালত।

২০১৭ সালে হাইকোর্টে যোগীর বিরুদ্ধে আবেদন

২০১৭ সালে হাইকোর্টে যোগীর বিরুদ্ধে আবেদন

পারভেজ নামে ওই ব্যক্তি ২০১৭ সালে হাইকোর্টে যোগীর বিরুদ্ধে আবেদন করেছিলেন। সেই সময় যোগী ছিলেন গোরক্ষপুরের সাংসদ।

২০০৭ সালের গোরক্ষপুর দাঙ্গায় অভিযুক্ত বলে দাবি

২০০৭ সালের গোরক্ষপুর দাঙ্গায় অভিযুক্ত বলে দাবি

২০০৭ সালে গোরক্ষপুরের দাঙ্গার জন্য যোগী ছাড়াও সেই সময়ের এমএলসি ওয়াইডি সিং, তৎকালীন মেয়র অঞ্জু চৌধুরী এবং রাজ্যের বর্তমান মন্ত্রী শিবপ্রকাশ শুক্লার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।

হাইকোর্টে আবেদনের পরেই হুমকির অভিযোগ

হাইকোর্টে আবেদনের পরেই হুমকির অভিযোগ

তবে পারভেজ নামে ওই ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগদর পর থেকেই তাঁকে বহুমুখী হুমকির মধ্যে পড়তে হয়েছে। এর মধ্যে মিথ্যা ফৌজদারি অভিযোগও ছিল বলে তাঁর দাবি। এর মধ্যে দুটিতে তাঁর বিরুদ্ধে দাঙ্গা ও ধর্ষণের অভিযোগ ছিল।

পারভেজের আইনজীবীর চাঞ্চল্যকর দাবি

পারভেজের আইনজীবীর চাঞ্চল্যকর দাবি

পারভেজের আইনজীবী সৈয়দ ফারমান নাকভি জানিয়েছেন, ধর্ষণ মামলায় তাঁর মক্কেল ছিল দ্বিতীয় অভিযুক্ত। এই মামলায় প্রথম অভিযুক্ত ছাড়া পেলেও, দ্বিতীয় অভিযুক্তের জামিন মেলেনি। তাঁর আরও দাবি অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে পর্যাপ্ত অভিযোগ ছিল।

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ৩

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ৩

জেলার ফৌজদারি বিচারক গোবিন্দ বল্লভ শর্মা মঙ্গলবার দুজন পারওয়েজ পারভেজ এবং মেহমুদ ওরফে জুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়াও ২ জনকে ২৫ হাজার করে জরিমানা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+