রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ খাড়গে-সনিয়াকে! আমন্ত্রিতদের তালিকায় আরও কে কে?
দুহাজার চব্বিশের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী প্রাক্তনপ্রধানমন্ত্রী মনমোহন সিংকে। এছাড়াও বিরোধী দলগুলির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী দিনগুলিতে বিরোধী দলের অন্য নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলে সূত্রের খবর।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সমাজের বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছে। সেই তালিকায় ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়াকে। সূত্রের খবর অনুযায়ী, সিনিয়র কংগ্রেস নেতাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই।

নতুন তীর্থক্ষেত্রপুরমে তাবু দিয়ে একটি শহর তৈরি করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি টিউবওয়েল, রান্নাঘর এবং কয়েকটি শয্যার একটি হাসপাতালের ব্যবস্থা রাখা হয়েছে। জানা গিয়েছে, সারা দেশ থেকে আনুমানিক ১৫০ জন ডাক্তার এই হাসপাতালে ঘুরতে ঘুরতে তাঁদের পরিষেবা দেবেন।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে যেমন সাধুদের আমন্ত্রণ জানানো হয়েছে, তেমনই দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এবং হচ্ছে। কাশী বিশ্বনাথ, বৈষ্ণ দেবীর মতো মন্দিরের প্রধান পুরোহিতকে ট্রাস্টের তরপে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত বিশিষ্টজনদের তালিকায় রয়েছেন, আধ্যাত্মিক নেতা দালাই লামা, মাতা অমৃতানন্দময়ী, বাবা রামদেব, সিনে তারকা রজনীকান্ত, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অরুণ গোভিল, মধুর ভাণ্ডারকর, মুকেশ আম্বানি, অনিল আম্বানি। অভিষেক অনুষ্ঠানের পরে ২৪ জানুয়ারি থেকে রীতি অনুযায়ী ৪৮ দিন ধরে মণ্ডল পুজো হবে। ২৩ জানুয়ারি থেকে মন্দির ভক্দরে জন্য খুলে দেওয়া হবে।
ট্রাস্টের তরফে জানানো হয়েছে, অযোধ্যায় তিনটির বেশি জায়গায় অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন মঠ,মন্দিরের তরফে ছশোটি ঘরের বন্দোবস্ত করা হয়েছে। অযোধ্যা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরপে জানানো হয়েছে, তারা এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করেছে।
অযোধ্যার মিউনিসিপ্যাল কমিশনার জানিয়েছেন ভক্তদের জন্য ফাইবার টয়লেটের ব্যবস্থা থাকবে। এছাড়া নির্দিষ্ট জায়গায় মহিলাদের জন্য থাকবে চেঞ্জিং রুম।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications