Mahua Moitra: হাজিরা দিতে জোর করা হচ্ছে, এথিক্স কমিটির বিরুদ্ধে অভিযোগ করে হিরান্দানিকে জেরার দাবি মহুয়ার

টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার মামলায় এবার পাল্টা চাপ দিতে শুরু করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছেন এথিক্স কমিটি তাঁকে হাজিরা দিতে জোর করছে। উল্টে তিনি এবার এথিক্স কমিটিকে চিঠি দিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে খোঁজ খবর নেওয়ার দাবি জানিয়েছেন।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার গুরুতর অভিযোগ করা হয়েছে। মহুয়া মৈত্র নাকি দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছ থেকে মোটা টাকা নিয়ে সংসদে মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন করেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই অভিযোগ করেছেন। তারপরেই এথিক্স কমিটি তাঁকে তলব করে।

Mahua Moitra

দুবার মহুয়া মৈত্রকে তলব করেছে এথিক্স কমিটি। দুবারই তিনি কমিটিকে জানিয়েছেন যে তাঁর কেন্দ্রে বিজয়া সম্মিলনীর কাজে তিনি এখন ব্যস্ত রয়েছেন তাই তিনি হাজিরা দিতে পারবেন না। এদিকে তাঁকে জোর করা হচ্ছে হাজিরা দেওয়ার জন্য। সেকারণে এথিক্স কমিটিকে চিঠি লিখে অভিযুক্ত ব্যবসায়ী সম্পর্কে তথ্য সংগ্রহের অনুমতি চাইলেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরান্দানির সম্পর্কে খোঁজ খবর নিতে চান তিনি। এথিক্স কমিটির কাছে অনুমতি চেয়েছেন সাংসদ। মহুয়া মৈত্র নাকি এই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে সংসদে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করেছেন মোদী সরকারকে। এমকী এই ব্যবসায়ীকে সংসদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডও তিনি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ ঠুকেছিলেন। তাঁর অভিযোগ খতিয়ে দেখতে এথিক্স কমিটি তলব করে জেরা করেছে বিজেপি সাংসদকে। তারপরেই তলব করা হয় মহুয়া মৈত্রকে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই িনয়ে অভিযোগ করেছেন তিনি। সাংসদের অভিযোগ তিনি বারবার হাজিরার জন্য সময় চাইলেও তাঁকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এবং জোর করে তাঁকে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+