এত সস্তায় কীভাবে দিচ্ছে ছবির থেকেও সুন্দর Mahindra XUV700! এক নজরে SUV-এর খুঁটিনাটি তথ্য
করোনা পরিস্থিতিতে ক্রমশ তৈরি হচ্ছে গাড়ির বাজার। এক সমীক্ষা বলছে সংক্রমণের আশঙ্কাতে সাধারণ মানুষ ক্রমশ গণপরিবহণ এড়িয়ে চলছে। নিজস্ব গাড়ি কিংবা দুচাকার উপর ভরসা বাড়ছে। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে গাড়ি কেনার ঝোক তৈরি হয়ে
করোনা পরিস্থিতিতে ক্রমশ তৈরি হচ্ছে গাড়ির বাজার। এক সমীক্ষা বলছে সংক্রমণের আশঙ্কাতে সাধারণ মানুষ ক্রমশ গণপরিবহণ এড়িয়ে চলছে। নিজস্ব গাড়ি কিংবা দুচাকার উপর ভরসা বাড়ছে। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে গাড়ি কেনার ঝোক তৈরি হয়েছে।
গাড়ির বাজার নতুন করে চাঙ্গা হওয়ার কারণে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও গাড়ি উৎপাদন বাড়িয়েছে। নিত্য নতুন মডেলের গাড়ির ডিজাইন নিয়ে আসা হচ্ছে। ছোট গাড়ির মতো বড় গাড়িরও চাহিদা বাড়ছে ক্রমশ।
সেই মতো গাড়ির বাজারে বেশ জনপ্রিয় হয়েছে Mahindra & Mahindra এর এসইউভিগুলি। সেই মতো গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে ছিল XUV এর আরও অত্যাধুনিক মডেল Mahindra XUV700 গাড়িটি। সেই মতো ভারতের বাজারে আত্মপ্রকাশ করল XUV700।
এই প্রতিবেদনে রইল গাড়ির খুঁটিনাটি তথ্য

এই মডেলের ফাইভ সিটার ভার্সনও রয়েছে
গাড়িটির লুক থেকে যাত্রী সাছন্দের বিষয়টি একেবারে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। গাড়ি প্রেমীরা বলছেন গাড়িটিকে ছবির থেকেও নাকি সুন্দর দেখতে। এই গাড়িতে সংস্থার তরফে তিনটি রো সিটারের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে XUV700 এ আরাম করে সাতজন যাত্রী বসতে পারবে।
তবে এই মডেলের ফাইভ সিটার ভার্সনও রয়েছে। Mahindra XUV700 ফাইভ সিটার ভার্সনের দাম শুরু হচ্ছে প্রায় ১২ লক্ষ টাকা থেকে। মধ্যবিত্তের SUV কেনার ইচ্ছাকে বাস্তব করতেই গাড়িটির দাম নাগালের মধ্যে রাখা হয়েছে।

ইঞ্জিন অপশন রয়েছে নয়া মডেলের এই গাড়িটিতে
এই গাড়িতে Mahindra & Mahindra এর তরফে turbocharged পেট্রোল ইঞ্জিন যেমন দিয়েছে তেমনই Mahindra & Mahindra turbocharged ডিজেল ইঞ্জিনের সুবিধাও দিয়েছে। এই দুটি ইঞ্জিনের মডেলের গাড়িটিতে অটোমেটিক এবং ম্যানুয়াল গিয়ারবক্সের অপশন দেওয়া হয়েছে।
যদিও ক্রেতা কোন ভ্যারিয়েন্টে র গাড়ি চালাতে বেশি পছন্দ করবেন সেটা নিভর করবে সংশ্লিষ্ট ওই ব্যক্তির উপরেই। কারণ Mahindra & Mahindra গ্রাহকদের পছন্দের দুটি ভ্যারিয়েন্টের গাড়ি সামণে নিয়ে এসেছে।

Mahindra XUV700 বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম কত
Mahindra XUV700 বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম বিস্তারিত ভাবে তুলে দেওয়া হল এই প্রতিবেদন।
Mahindra XUV700 MX Petrol - Rs- 11.99 লাখ
Mahindra XUV700 MX Diesel - Rs- 12.49 লাখ
Mahindra XUV700 AX3 Petrol - Rs- 13.99 লাখ
Mahindra XUV700 AX5 Petrol - Rs- 14.99 লাখ

একগুচ্ছ সুবিধা রয়েছে গাড়িটিতে
ব্যাপক ভাবে যাত্রী সাছন্দের কথা মাথায় রেখে এই গাড়িটিকে তৈরি করেছে মাহিন্দ্রা। Mahindra XUV700 নয়া গাড়িটিতে ব্ল্যাক গ্রিলের সঙ্গে ভার্টিকাল ক্রিম স্টেলথ আর সামনে মাহিন্দ্রার নতুন লগো দেওয়া হয়েছে।
গাড়িটিতে এলইডি হেডলাইটের সঙ্গে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল। এছাড়াও একটি বড় C-shaped LED লাইট দেওয়া হয়েছে। তাতে দিনেও এই লাইটটি জ্বলবে। দরজার হ্যান্ডেলেও অত্যাধুনিক সুবিধা রয়েছে।
সংস্থা বলছে
flush-fitting সুবিধা দেওয়া রয়েছে গাড়িটিতে। এছাড়াও গাড়ির বাইরে এবং ভিতরে একাধিক সুবিধা রয়েছে। যা গাড়িতে চড়ার মজাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications