করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরই মৃত্যু মহারাষ্ট্রের ব্যক্তির, মৃত্যুর কারণ অজানা
করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হল এক ৪৫ বছরের ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মহারাষ্ট্রে। চিকিৎসকরা জানিয়েছে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। প্রসঙ্গত, দেশে দ্বিতীয় পর্যায়ের করোনা ভ্যাকসিন টিকাকরণ কর্মসূচী শুরু হয়ে গিয়েছে।

ভিওয়ান্ডির সুখদেব কিরদাট, যিনি একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গাড়ির চালক হিসাবে কাজ করতেন, মঙ্গলবার ভ্যাকসিনের দ্বিতায় ডোজ নেওয়ার ১৫ মিনিটের মধ্যে পর্যবেক্ষণ ঘরে অচৈতন্য হয়ে পড়ে যান। দুই সন্তানের বাবা সুখদেবকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কাছাকাছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে, সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।
একজন স্বাস্থ্য কর্মী হিসাবে সুখদেব তাঁর প্রথম ডোজ নেন ২৮ জানুয়ারি। হাসপাতালের চিকিৎসক কেআর খরাট বলেন, 'একমাস আগে তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ নেন এবং তখন কোনও সমস্যা হয়নি। এটা করার আগে তাঁর পুরো শরীরের পরীক্ষা করা হয়। তখন দেখা যায় তাঁর বহু বছর ধরে রক্তচাপের সমস্যা রয়েছে। পা ঘেমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু তাঁর রক্তচাপ ও অক্সিজেনের স্তর স্বভাবিক ছিল।’ ডাঃ খরাট বলেন, 'মৃত্যুর কারণ কি তা এখনই বলা কঠিন। ময়নাতদন্তের পরই তা সঠিকভাবে বলা সম্ভব।’
৬০ বছর ও একাধির রোগ রয়েছে এমন ৪৫ বছর বা তার বেশি অগ্রাধিকার গ্রুপের সুবিধাভোগীদের জন্য দ্বিতীয় ধাপের করোনা টিকাকরণ সর্মসূচী শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীরা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছে।’ মঙ্গলবার মহারাষ্ট্রে টিকা পেয়েছে ৩৩,০৪৪ জন।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications