Maharashtra: মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩৯ বিধায়ক, কোন অঙ্কে হল ভাগাভাগি? জানুন বিস্তারিত
নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে বিজেপি এবং তাঁর জোট সঙ্গীরা। ১২ দিনের টানাপোড়েনের পর বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীস। একইসঙ্গে শপথ নিয়েছেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার। চর্চা শুরু হয়েছে মন্ত্রিসভা গঠন নিয়ে। মুখ্যামন্ত্রীর শপথের ১০ দিন পর মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করলেন।
মহারাষ্ট্রে মন্ত্রিসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে ৪৩। আগেই মুখ্যমন্ত্রী ও দুই উপমুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। রবিবার মন্ত্রি হওয়ার জন্য শপথ নিলেন আরও ৩৯। ফলে সংখ্যাটা হল ৪২। এই ৩৯ জনের মধ্যে ১৯ জনই বিজেপি বিধায়ক। এরমধ্যে শিবসেনা (একনাথ শিন্ডে)-র ১১ জন এবং এনসিপি (অজিত পাওয়ার)-র ৯ জন বিধায়কের।

এবার উল্লেখযোগ্যভাবে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে প্রথমবারের জন্য ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিলেন। রাজস্ব, শিক্ষা, বিদ্যুৎ, সেচের মতো গুরুত্বপূর্ণ দফতর নিজেদের হাতে রাখতে পারে বিজেপি। পঙ্কজা মুন্ডে, গিরীশ মহাজন, চন্দ্রকান্ত পাতিল, রাধাকৃষ্ণ ভিখে পাতিলেক মতো উল্লেখযোগ্য বিজেপি বিধায়করা শপথ নিলেন।
তবে কোন মন্ত্রী কোন দপ্তর পাবেন তা এখনও প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে রবিবার রাত অথবা সোমবারের মধ্যেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান বিরোধীরা বয়কট করেছিল। এই প্রসঙ্গে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন,বিরোধীরা বহু বছর ধরেই এমন করছে। ২৩ নভেম্বর ত মহাজুতি সরকার এসেছিল এবং আজ মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। আজ চূড়ান্ত রূপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে কাজ শুরু করা হবে। আমরা তাদের (বিরোধীদের) কখনই উপেক্ষা করব না সংখ্যা কম হলেও প্রাপ্প সম্মান দেব।
অন্য উপমুখ্যমন্ত্রী একনাথ শিল্ডে বলেছেন, বিধোরী দলনেতা করার সুযোগ পায়নি বিরোধীরা। জনসাধারণ দেখিয়েছে, যারা কাজ করছে তাদের সমর্থনের অভাব হবে না। আমরা তাদের (বিরোধীদের) আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম তারা (শপথ অনুষ্ঠানে) আসবে। জনগণ এসব লোককে বয়কট করেছে। তারা আমাদের দুই বছরের বেশি ধরে হালকাভাবে নিয়েছিল।












Click it and Unblock the Notifications