Maharashtra Assembly Election: ভোটের মহারাষ্ট্রে ১২৫ কোটির বেআইনি লেনদেন! বাংলা থেকেও গিয়েছে টাকা, কিন্তু কেন?
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় আর্থিক দুর্নীতির (Financial Scam) অভিযোগ। সূত্রের খবর, ভোটের ঠিক আগে ২০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১২৫ কোটি টাকার বেআইনি লেনদেনের (Illegal Transaction) অভিযোগ উঠেছে। সাত রাজ্যে ঘুরে মহারাষ্ট্রের মালেগাঁওয়ের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ।
আর্থিক দুর্নীতি নিয়ে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা কীরীট সোমাইয়া। ইতিমধ্যেই ঘটনায় এফআইআর রুজু করা হয়েছে। সূত্রের খবর, ভোটের ঠিক আগে আগে সিরাজ মহম্মদ নামে এক অভিযুক্ত মহারাষ্ট্রের মালেগাঁওতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে।

বিপুল পরিমাণ অর্থ লেনদেনের জন্য এক বারে প্রায় ১৩টি অ্যাকাউন্ট (Bank Accounts) খোলা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, অ্যাকাউন্টগুলিতে প্রচুর টাকা জমা করার পরই সঙ্গে সঙ্গ সেগুলি তুলে নেওয়া হয়। নির্বাচনের আগে কোথা থেকে এল এত টাকা, কেনই বা সেগুলি বেআইনিভাবে লেনদেন করা হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিজেপি নেতার দাবি, শুধু মালেগাঁও নয়, গোটা লেনদেনের পেছনে বড়সড় কোনও ষড়যন্ত্র রয়েছে। সাতটি রাজ্যে ওই টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ তাঁর। এর মধ্যে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গও রয়েছে বলে দাবি। গুজরাটের আহমেদাবাদ ও মহারাষ্ট্রের একাধিক শহরে ওই টাকার অংশ পাঠানো হয়েছে বলেও অভিযোগ।
২০ নভেম্বর মহারাষ্ট্রে এক দফাতেই হবে বিধানসভা নির্বাচন। ভোটের আগে বিপুল পরিমাণ অর্থের বেআইনি লেনদেন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভোটের আগেই মহারাষ্ট্রে ভোট কেনা হচ্ছে বলে অভিযোগ। বিজেপি নেতার দাবি, মহারাষ্ট্রে মুসলিম ভোট আগেভাগে ঝুলিতে ঢোকাতে টাকার টোপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও অভিযোগের সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে












Click it and Unblock the Notifications