Rajasthan Election Results 2023: মরুরাজ্যে ইমরান খানের বিরুদ্ধে লড়াই! এই যোগীর সম্পত্তি নাকি ৫০ কোটি?
Rajasthan Election Results 2023: লোকসভার আগে অ্যাসিড টেস্টে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। তিন রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়েও বিজেপি জয়ের পথে। অন্তত এমনটাই ট্রেন্ড। যদিও যে কোনও সময় খেলা ঘুরে যেতে পারে। তবে যেভাবে তিন রাজ্যে বিজেপি এগোচ্ছে তাতে সময় যত গড়াচ্ছে তত চাপ বাড়ছে কংগ্রেসের। ইতিমধ্যে বিজেপি নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। এমনকি দিল্লিতে বিজেপির সদর দফতরেও ভিড় বাড়ছে।
অন্যদিকে বিজেপির এহেন ট্রেন্ড দেখার পরেই মুখ্যমন্ত্রী পদে কারা আসতে পারেন সেই সমস্ত নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে রাজস্থানে (Rajasthan Election Results 2023) মুখ্যমন্ত্রী পদের জন্যে এবার মহন্ত বালক নাথ যোগী (Mahant Balak Nath Yogi) র নাম আসছে। সে রাজ্যের বহু মানুষ তাঁকে এবার মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছে। কিন্তু কে এই ব্যক্তি? কীভাবেই তিনি বিজেপির আরেক যোগী হয়ে উঠলেন?

মহন্ত বালক নাথ যোগী (Mahant Balak Nath Yogi) অলবর থেকে সাংসদ ছিলেন। কিন্তু এবার রাজস্থানের তিজারা বিধানসভা থেকে এবার লড়াই করেন এই যোগী। কংগ্রেস প্রার্থী ইমরান খানের বিরুদ্ধে লড়াই করেন। এখনও পর্যন্ত কয়েক হাজার ভোটে এগিয়ে মরু রাজ্যের এই যোগী। তাঁর চলন-হাবভাব এবং পোশাক! যোগী আদিত্যনাথের মতোই। তাই অনেকেই তাঁকে রাজস্থানের 'যোগী আদিত্যনাথ' বলেও ডাকেন।
মহন্ত বলকনাথ যোগী (Mahant Balak Nath Yogi) ১৬ এপ্রিল ১৯৮৪ সালে রাজস্থানের আলওয়ার জেলার কোহরানা গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুভাষ যাদব এবং মায়ের নাম ঊর্মিলা দেবী। বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোট থেকেই সাধুদের সঙ্গেই থাকতেন ভালোবাসতেন। আর সেই ভালোবাসা থেকেই মাত্র ছয় বছর বয়সেই পরিবার তাকে আধ্যাত্মিকতা অধ্যয়নের জন্য মহন্ত খেতানাথের কাছে পাঠায়। মহন্ত খেতা নাথ শৈশবে তাঁকে গুরুমখ নাম দিয়েছিলেন। মহন্ত খেতনাথের কাছে শিক্ষা লাভের পর তিনি মহন্ত চাঁদ নাথের কাছে আসেন।
ধীরে ধীরে রাজনীতিতে যোগ। ২০১৯ সালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে (Rajasthan Election Results 2023) যেতেন। কার্যত কট্টরহিন্দুত্ববাদী একজন নেতা হিসাবেই মহন্ত বালক নাথ (Mahant Balak Nath Yogi) যোগী (Mahant Balak Nath Yogi) র পরিচিতি রয়েছে। তবে তাঁকে নিয়ে রয়েছে যাবতীয় বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, কানাডার কালটাস লেকে ৩২ একর জমি কিনেছেন নাকি যোগী। যার বাজার মূল্য আনুমানিক মূল্য ৫২ কোটি টাকা।
যদিও বালকনাথ নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নের তথ্য অনুযায়ী, তার বয়স ৩৯ বছর। তার কাছে নগদ ৪৫ হাজার টাকা রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা সংসদ ভবন, নয়াদিল্লিতে 13 লক্ষ 29 হাজার পাঁচশ 58 টাকা (13,29558) জমা আছে। এছাড়াও এসবিআই তিজারা শাখায় অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5 হাজার টাকা জমা রয়েছে। এই হিসাবে, ব্যাঙ্কে জমা মোট পরিমাণ 13, 79,558 টাকা।












Click it and Unblock the Notifications