Maha kumbh Amrit Snan: কেন আগে 'অমৃত স্নান' সারেন নাগা সাধুরা? জানুন মহাকুম্ভের ধর্মীয় মাহাত্ম্য
Maha kumbh Amrit Snan: মকর সংক্রান্তির পুণ্য তিথিতে (Makar Sankranti) মহাকুম্ভে অমৃত স্নান কোটি কোটি পুণ্যার্থীর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে শীত উপেক্ষা করেই স্নান সারছেন নাগা সাধুরা (Naga Sadhus)। সঙ্গমে সবার প্রথমে অমৃত স্নান সারবেন ১৩টি আখড়ার নাগা সাধুরা।
একমাত্র নাগা সাধুদের পবিত্র স্নান (Holy Dip) শেষেই পুণ্যস্নান সারতে পারেন আমজনতা। কিন্তু কেন এই নিয়ম? নেপথ্যে রয়েছে ঐতিহ্য ও দীর্ঘ ইতিহাস। মহাকুম্ভে রীতি মেনে প্রথমে অমৃত স্নান সারেন নাগা সাধুরা। বহু প্রাচীন রীতির অন্যথা হবে না এবছরের মহাকুম্ভেও।

জানা গিয়েছে, মকর সংক্রান্তির ভোরে প্রথমেই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান সারেন শ্রী পঞ্চবটি আখড়া মহানির্বাণী ও শ্রী শম্ভু পঞ্চবটি অটল আখড়ার সাধুসন্তরা। মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে অমৃত স্নান সারেন পঞ্চবটি আখড়া মহানির্বাণীর সাধুসন্তরা।
এরপর একে একে নিরঞ্জনী আখড়া, আখড়া আনন্দ, জুনা আখড়া, দশনাম আবাহন আখড়া, পঞ্চগ্নি আখড়া, পঞ্চ নির্মোহী আখড়া, পঞ্চ দিগম্বর আখড়া, পঞ্চ নির্বাণী আনি আখড়া-সহ বাকিরা অমৃত স্নানে সামিল হন। মহাকুম্ভে প্রথম অমৃত স্নানের মাহাত্ম্য অপরিসীম। তার কারণ এই প্রথম অমৃত স্নানে সনাতন ধর্মের ১৩টি আখড়া সামিল হয়। মহাকুম্ভে যার অসীম গুরুত্ব রয়েছে।
অমৃত স্নানের দিন সঙ্গমে স্নান করলে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি হয় বলে কথিত রয়েছে শাস্ত্রে। শুধু তাই নয়, সমস্ত সংকট ও পাপের মোচন হয় এই স্নানে। অমৃত স্নানের ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলেও কথিত আছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সমুদ্র মন্থনের সময় ওঠা অমৃত কলস নিয়ে যখন কাড়াকাড়ি চলছে, তখন চারটি জায়গায় কলস থেকে অমৃতের ফোঁটা পড়েছিল। সেই চারটি স্থান হল প্রয়াগরাজ, উজ্জয়নী, হরিদ্বার ও নাসিক। এই চারটি স্থানে তাই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়।
মনে করা হয়, ভগবান শিবের উপাসক এই নাগা সাধুরা। আর তাই শিবের পুজো সর্বপ্রথমে করতেই অমৃত স্নানে নাগা সাধুদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। তাদের কঠোর তপস্যাকে সম্মানার্থে সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে এই রীতি।
আবার এও কথিত রয়েছে, হিন্দু ধর্মকে (Hinduism) রক্ষা করতে নাগা সাধুদের একটি দল গঠন করেছিলেন আদি শঙ্করাচার্য (Adi Shankaracharya)। ধর্মরক্ষার স্বার্থে তাই প্রথমে নাগা সাধুদের স্নানে আহ্বান করেন অন্যান্য সাধু সন্তরা।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications