Narendra Modi: দুই মলাটে মোদীর জীবন, প্রধানমন্ত্রীকে নিয়ে সংস্কৃতে মহাকাব্য লিখলেন ওডিশার অধ্যাপক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মজীবনী লিখছেন বা এই সংক্রান্ত তাঁর কোনও পরিকল্পনা আছে সে বিষয়ে এখনও কোনও কিছু তিন প্রকাশ্যে বলেননি। তবে নরেন্দ্র মোদীর জীবন নাটকীয়তায় ভরা, রেল স্টেশনে চা বিক্রেতা থেকে সংঘের সেবক হয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়া, আত্মজীবনী লেখার সব উপাদানই মজুত আছে মোদীর জীবনে।
আত্মজীবনী হলেও এবার দুই মলাটে নরেন্দ্র মোদীর জীবন কাহিনি প্রকাশ পেল। তাও আবার সংস্কৃত ভাষায়। নরেন্দ্র মোদী ভারতের প্রাচীন ভাষা সংস্কৃতের অত্যন্ত পৃষ্ঠ পোষক। সেই ভাষাতেই মোদীর জীবন কাহিনির মহাকাব্য লিখলেন ওড়িশার গঞ্জাম জেলার সংস্কৃত পণ্ডিত তথা অধ্যাপক সোমনাথ দাশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন ও কর্মের উপর সংস্কৃত ভাষায় একটি 'মহাকাব্য' রচনা করেছেন ওডিশার অধ্যাপক সোমনাথ দাশ। তিরুপতির জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সোমনাথ দাশের রচিত নরেন্দ্র মোদীর জীবনের মহাকাব্যটি গুজারাতের সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়, দ্বারা প্রকাশিত হয়েছে।
৭০০ পৃষ্ঠার মহাকাব্য 'নরেন্দ্র আরোহনম' গত সপ্তাহে ভেরাভালে অনুষ্ঠিত যুব উৎসবে প্রকাশিত হয়েছে।। বইটিতে ১২টি অধ্যায়ে ১২০০টি শ্লোক (শ্লোক) রয়েছে। সেইসঙ্গে ইংরেজি এবং হিন্দি ভাষান্তর আছে। এই বইতে নরেন্দ্র মোদীর জীবনযাত্রা, তাঁর শৈশবকালীন কার্যকলাপ, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে এবং দ্বিতীয় মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে যাত্রাপথকে তুলে ধরা হয়েছে সংস্কৃত শ্লোকের মাধ্যমে।
৪৮ বছর বয়সী সহযোগী অধ্যাপক সোমনাথ দাশ বলেছেন, , গুজরাতের একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মোদী তাঁর জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন এবং সেই সঙ্গে বর্তমান সময়ের বিশ্বের সমস্ত যুবকদের জন্য আদর্শ হয়ে উঠেছেন। তাঁর তপস্বী রাজনৈতিক যাত্রা এবং জীবনের সংগ্রাম সর্বদা ইতিহাসে খোদাই করা থাকবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তাঁকে নিয়ে লেখার। এমন একজন ব্যক্তিত্বের জীবন ও কাজ সংস্কৃতে লিখতে পেরে খুশি আমি।
অধ্যাপক সোমনাথ দাশ বলেছেন, তিনি বইটি সম্পূর্ণ করতে চার বছর সময় নিয়েছেন, যেখানে সংস্কৃত অধ্যাপক সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাদের মতামত প্রকাশ করেছেন। বই লেখার জন্য ও তিনি মোদীর সঙ্গে কখনও দেখা করেননি, এবং বিভিন্ন বই, জার্নাল, তাঁর বক্তৃতা এবং তাঁর মাসিক রেডিও শো 'মান কি বাত' এবং অন্যান্য সরকারি নথি থেকে প্রধানমন্ত্রীর জীবন ও কাজের উপর তথ্য সংগ্রহ করেছেন এবং তাঁর ভিত্তিতেই বই লিখেছেন। উল্লেখ্য ২০২৪ সালে ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications