ভূমিকম্পে কেঁপে উঠল রুদ্রপ্রয়াগ,কম্পন অনুভূত হয়েছে ত্রিপুরাতেও
ফের একবার ভূমিকম্পে কাঁপল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ। শনিবার রাতে এক মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরাখণ্ডের বেশ কিছু অংশ।
নয়াদিল্লি, ১২ জানুয়ারি : ফের একবার ভূমিকম্পে কাঁপল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ। শনিবার রাতে এক মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরাখণ্ডের বেশ কিছু অংশ। এই ঘটনার খানিক বাদে মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে ত্রিপুরা সহ উত্তরপূর্ব ভারতের বেশ কিছু এলাকা। ভূমিকম্প অনুভূত হয় মেঘালয়ের পূর্ব গাড়ো পাহাড়ে।
শনিবার রাত ১১ টা নাগাদ ঘটে যাওয়া উত্তরাখণ্ডের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.২। এমনই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক। এখনো পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এই নিয়ে পর পর ৩ বার কেঁপে উঠল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ। গত এক সপ্তাহের মধ্যে পর পর এতবার কম্পনে রীতিমত ত্রস্ত এলাকাবাসীরা। জানা গিয়েছে শনিবারের কম্পনের গভীরতা ছিল ৫ কিলোমিটার।
উত্তরাখণ্ড ছাড়াও, শনিবারের ভূমিকম্পে কেঁপে ওঠে শ্রীনগর, গারওয়াল এলাকা। এছাড়াও নয়াদিল্লির এনসিআর এলাকা সহ, ভারতের উত্তরপূর্বের বেশ কিছু রাজ্যে অনুভূত হয় কম্পন। যদিও এই ভূমিকম্পের কেন্দ্র হিসাবে রুদ্রপ্রয়াগকেই চিহ্নিত করা হয়েছে। এর আগে গত ৬ ও ৭ ফেব্রুয়ারি কেঁপে ওঠে নয়াদিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু এলাকা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications