Assembly Elections 2023: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা
Assembly Elections 2023: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ডিসেম্বরেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। আর এরপরেই কমিশনের তরফে প্রস্তুতি শুরু হয়। আর আজ সোমবার ভোট ঘোষণা করা হল।
কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর এক দফায় ভোট হবে মিজোরামে। ছত্তিসগড়ে ভোট হবে দুই দফায়। প্রথমে ৭ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ১৭ নভেম্বর। মধ্যপ্রদেশেও এক দফায় ভোট হবে। নির্বাচন হবে ১৭ নভেম্বর।

রাজস্থানে আগামী ২৩ নভেম্বর এক দফায় ভোটগ্রহণ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর এক দফায় ভোট হবে তেলেঙ্গানায়। এই পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর। ভোট ঘোষণার পর থেকেই দেশের এই পাঁচ রাজ্যে অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেল।
এদিন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দল এবং এজেন্সির সঙ্গে আলোচনা করা হয়েছে। দফায় দফায় আলোচনার পরেই পাঁচ রাজ্যের জন্যে ভোটের দিন ঘোষণা করা হল বলে জানিয়েছেন রাজীব কুমার।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশ মিলিয়ে মোট ৬৭৯ টি আসবে ভোট নেওয়া হবে। যার মধ্যে ছত্তিসগড়ে ৯০ টি আসন, মধ্যপ্রদেশে ২৩০টি, রাজস্থানে ১৯৯, তেলেঙ্গানা ১১৯টি এবং মিজোরামে ৪০ টি আসন রয়েছে।
5 States Assembly polls | Chhattisgarh to vote on 7th Nov & 17th Nov; Madhya Pradesh on 17th Nov; Mizoram on 7th Nov, Rajasthan on 23rd Nov and Telangana on 30th Nov; Results on 3rd December pic.twitter.com/jV7TJJ9W4A
— ANI (@ANI) October 9, 2023
অন্যদিকে রাজীব কুমার জানিয়েছেন, মিজোরামে ৮.৫২ লাখ, ছত্তিশগড়ে ২.০৩ কোটি, মধ্যপ্রদেশে ৫.৬ কোটি, রাজস্থানে ৫.২ কোটি এবং তেলেঙ্গানায় ৩.১৭ কোটি ভোটার রয়েছে। আর সব মিলিয়ে পাঁচ রাজ্যে মোট ৮.২ কোটি পুরুষ এবং ৭.৮ কোটি মহ্যিলা ভোটার রয়েছে বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।
ভোট ঘোষণার পর থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথাও বলা হয়েছে কমিশনের তরফে। উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপির কাছে এই নির্বাচন রাজনৈতিক ভাবে গুরুত্ব রয়েছে।
২০১৮ সালের নির্বাচনের নিরিখে রাজস্থান, ছত্তিসগড় হাত ছাড়া হয় বিজেপির। এমনকি মধ্যপ্রদেশেও তেমন জায়গা করতে পারেনি মোদী-শাহের দল। যদিও দফল ভাঙ্গানোর খেলায় সে রাজ্যে শাসকের ভূমিকায় বিজেপি। পাশাপাশি তেলেঙ্গানা এবং মিজোরামেও বিজেপির ফল ভালো হয়নি। এখন দেখার কোনও দিকে ঘোরে খেলা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications