Madhya Pradesh Assembly Election 2023: মধ্যপ্রদেশে কারা কোন দিকে ভোট দেবে, জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে সরাসরি লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। উভয় দলই ভোটারদের আকৃষ্ট করতে কৌশল তৈরি করেছে। উভয় দলই ভোটব্যাঙ্ক বাড়াতে চেষ্টা করছে। পাশাপাশি তারা নতুন ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছে।
ভোটকে সামনে রেখে মধ্যপ্রদেশে চমকদার সমীক্ষা করা হয়েছে। ইন্ডিয়া টিভি-সিএনএক্স জনমত সমীক্ষা অনুসারে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন বিজেপি ব্রাহ্মণ, কিরার-ধাকদ, জাটভ-সতানামি, কুর্মি, যাদব, বানিয়া, রাজপুত-সহ অন্য বর্ণের মানুষদের প্রথম পছন্দ। এই সমীক্ষায় কংগ্রেসকে রাজ্যের মুসলিম ও ভিল সম্প্রদায়ের প্রথম পছন্দ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এর আগে এবিপি সিভোটারের জনমত সমীক্ষায় সেখানকার বিজেপি ও কংগ্রেসের মধ্যে কতটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা তা সামনে এসেছিল। সেই সমীক্ষায় বলা হয়েছিল কংগ্রেস সেখানে ২৩০ টি আসনের মধ্যে ১১৩ থেকে ১২৫ টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি ১০৪ থেকে ১১৬টি আসন পেতে পারে।
- মধ্যপ্রদেশে করা জনমত সমীক্ষায় বিভিন্ন জাতি-ধর্মের মানুষের সঙ্গে কথা বলে এই নির্বাচনে কোন সম্প্রদায়ের ভোট কোন দিকে যেতে পারে তার একটা অনুমান করা হয়েছে।
- জনমত সমীক্ষায় দেখা গিয়েছে ব্রাহ্মণদের প্রায় ৮০ শতাংশ ভোট বিজেপির সঙ্গে যেতে পারে। কংগ্রেস ব্রাহ্মণ ভোটের ১২ শতাংশ পেতে পারে। অন্যরা পেতে পারে ৮ শতাংশের মতো ভোট। বানিয়া ভোটের ৬৮ শতাংশ বিজেপির পক্ষে যেতে পারে। কংগ্রেস পেতে পারে ১৪ শতাংশ। অন্য দলগুলি সম্মিলিতভাবে ১৮ শতাংশ বানিয়া ভোট পেতে পারে।
- ইন্ডিয়া টিভি সিএনএক্স-এর জনমত সমীক্ষা বলছে, বিজেপি রাজপুতদের মধ্যে থেকে ৭২ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে ১২ শতাংশ। অন্য দলগুলি পেতে পারে ১৬ শতাংশ ভোট।
- মধ্য প্রদেশে কুর্মি সম্প্রদায়ের ৫৪ শতাংশ ভোট বিজেপি পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৪১ শতাংশ ভোট। অন্যদলগুলি পেতে পারে ৫ শতাংশ কুর্মি ভোট।
- মধ্যপ্রদেশে যাদব সম্প্রদায়ের ৪৭ শতাংশ ভোট বিজেপি পেতে পারে। কংগ্রেসের দিকে যাদব সম্প্রদায়ের ৩৫ শতাংশ ভোট যেতে পারে। বাকি ১৮ শতাংশ অন্য দলগুলি পেতে পারে।
- জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, মধ্য প্রদেশের ৫৬ শতাংশ ওবিসি বিজেপিকে ভোট দিতে পারেন। কংগ্রেসকে ভোট দিতে পারেন ৩২ শতাংশ মানুষ। বাকি ১২ শতাংশ অন্য দলগুলি পেতে পারে।
- কিরার-ধাকড় সম্প্রদায়ের ৮৪ শতাংশ ভোট বিজেপি পেতে পারে। কংগ্রেস এই সম্প্রদায়ের মাত্র ১৫ শতাংশ ভোট পেতে পারে।
- মধ্যপ্রদেশে ভিল সম্প্রদায়ের ৫৪ শতাংশ ভোটার কংগ্রেসকে ভোট দিতে পারেন বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে। বিজেপি পেতে পারে ৩৫ শতাংশ। অন্য রাজনৈতিক দলগুলি পেতে পারে ১১ শতাংশ ভোট।
- জাটভ-সতানামি ভোটাররা একেবারে আড়াআড়ি কংগ্রেস ও বিজেপিতে বিভক্ত। এই সম্প্রদায়ের ৪৫ শতাংশ ভোট বিজেপি পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৪২ শতাংশ। অন্য দলগুলি ১৩ শতাংশ ভোট পেতে পারে।
- জনমত সমীক্ষা অনুসারে বিজেপি অন্য দলিতদের ৪৪ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস এক্ষেত্রে পেতে পারে ৪০ শতাংশ ভোট।
- জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, কংগ্রেস মধ্যপ্রদেশের মুসলিমদের মধ্যে থেকে ৮৭ শতাংশ ভোট পেতে পারে। মুসলিম মাত্র ২ শতাংশ পেতে পারে বিজেপি। বাকি দলগুলি ১১ শতাংশ মুসলিম ভোট পেতে পারে।












Click it and Unblock the Notifications