Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেশের বাড়ছে দলিতদের বিরুদ্ধে নির্যাতনের হার, শীর্ষে মধ্যপ্রদেশ ও রাজস্থান

দেশের বাড়ছে দলিতদের বিরুদ্ধে নির্যাতনের হার, শীর্ষে মধ্যপ্রদেশ ও রাজস্থান

দেশের দলিতদের ওপর নির্যাতন বাড়ছে। সম্প্রতি দলিতদের ওপর নির্যাতনের একটি রেকর্ড ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফে প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ভারতে মধ্যপ্রদেশ ও রাজস্থানে দলিতদের ওপর নির্যাতনের হার অনেকটাই বেড়ে গিয়েছে। উত্তরপ্রদেশে দলতিদের ওপর নির্যাতনের নথিভুক্ত অভিযোগের সংখ্যা সব থেকে বেশি। প্রতি প্রতি এক লক্ষ দলিতের মধ্যে নির্যাতনের হারের দিক থেকে সব থেকে এগিয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থান।

দেশের বাড়ছে দলিতদের বিরুদ্ধে নির্যাতনের হার, শীর্ষে মধ্যপ্রদেশ ও রাজস্থান

সোমবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফে জানানো হয়েছে, দলিতদের ওপর নির্যাতনের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশে। গত কয়েক বছরের রেকর্ড অনুসারে আগের থেকে এই দুই রাজ্যে দলিতদের ওপর অত্যাচার আগের থেকে বাড়তে শুরু করেছে। ২০২১ সালে রেকর্ডে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। মূলত তফসিলি জাতি বা উপজাতিদের ওপর হওয়া নির্যাতনের যে মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। তার ওপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, সারা ভারতের মধ্যে মধ্যপ্রদেশ ও রাজস্থানে দলিতদের নির্যাতনের হার সব থেকে বেশি। এই মামলাগুলো মূলত ১৯৮৯ এর অধীনে তফসিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে নথিভুক্ত করা হয়েছে।

এনসিআরবি-এর রিপোর্টে দেখা গিয়েছে, ২০২১ সালে প্রতি ঘণ্টায় ভারতে দলিতদের বিরুদ্ধে ছয়টি অপরাধ নথিভুক্ত হয়েছে। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী দলিতদের বিরুদ্ধে ৫০,২৯১টি মামলা নথিভুক্ত হয়েছিল। ২০২১ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯০০। রিপোর্টে দেখা গিয়েছে। উত্তরপ্রদেশে দলিতদের বিরুদ্ধে সর্বাধিক ১৩,১৪৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে। ২০২১ সালে দলিতদের বিরুদ্ধে যতগুলো মামলা নথিভুক্ত করা হয়েছে, তার এক চতুর্থাংশ শুধু উত্তরপ্রদেশ থেকেই। এরপরেই রয়েছে রাজস্থান। এখানে ৭,৫২৪টি ও মধ্যপ্রদেশে ৭,২১৪টি দলিতদের বিরুদ্ধে অপরাধের মামলা নথিভুক্ত করা হয়েছে। বিহারে এই সংখ্যা ৫,৮৪২। আগের থেকে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে দলিত বিরুদ্ধে অপরাধের হার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বিহারে দলিতদের বিরুদ্ধে অপরাধের হার খানিকটা কমেছে।

দেশের মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি দলিত বাস করেন। ২০১১ সালের জনসংখ্যা অনুযায়ী উত্তরপ্রদেশে বর্তমানে প্রায় ৪ কোটি দলিত বাস করেন। ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী প্রতি এক লক্ষ দলিত নাগরিকের হিসেবে অপরাধের হার ছিল ৩১.৮ শতাংশ। নথিভুক্ত মামলার ক্ষেত্রে উত্তরপ্রদেশ এগিয়ে থাকলে। দলিতদের বিরুদ্ধে প্রতি এক লক্ষে অপরাধের হারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। তারপরেই রয়েছে রাজস্থান। মধ্যপ্রদেশে দলিতদের বিরুদ্ধে অপরাধের হার ৬৩.৬ শতাংশ সেখানে রাজস্থানে ৬১.৬ শতাংশ।

রিপোর্টে দেখা গিয়েছে, রাজস্থানে হঠাৎ করেই দলিতদের ওপর নির্যাতন বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজস্থান ও মধ্যপ্রদেশে আর্থিক উন্নতি অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। এছাড়াও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মধ্যে একটা পরিবর্তন এসেছে। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ণ ভিত্তিক অপরাধের বিরোধিতা করতে বা বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়ের। নিজেদের অধিকার নিয়ে তাঁরা অপরাধের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হচ্ছেন। এছাড়াও দলিতদের জনসংখ্যা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া, আগের মতো দলিতরা অপমান হালকাভাবে নিচ্ছেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+