Lok Sabha Vote 2024: ষষ্ঠদফায় ভোট মোটের উপর শান্তিপূর্ণ, বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭০ শতাংশ
দেশের ৫৮টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হল। ষষ্ঠ দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে গোটা দেশে। তেমন কোনও বড় অশান্তি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৭.৭০ শতাংশ। ভোটদানের হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। আর সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরে।
পশ্চিমবঙ্গে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার পরেও ভোট পড়েছে ৭৭.৯৯ শতাংশ। তারপরেই রয়েছে ঝাড়খণ্ড সেখানে ভোট পড়েছে ৬১.৪১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে ওড়িশা। সখানে ভোট পড়েছে ৫৯.৬০ শতাংশ। চতুর্থস্থানে রয়েছে হরিয়ানা। সেখানে ভোট পড়েছে ৫৫.৯৩ শতাংশ। রাজধানী দিল্লিতে ভোট পড়েছে ৫৩.৭৩ শতাংশ। বিহারে ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ। উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫২.০২ শতাংশ। জম্মু ওবং কাশ্মীরে ভোট পড়েছে ৫১.৩৫ শতাংশ।

আজ দেশে একাধিক হেভিওয়েট ভোট দিয়েছে। রাজধানী দিল্লিতে ভোট ছিল সেকারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। প্রধান বিচারপরি ডিওয়াই চন্দ্রচূড়। প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, গৌতম গম্ভীর ভোট দিয়েছেন। আবার অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রাও ভোট দিয়েছেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোট দিয়েছেন বুথে গিয়ে। আম আদমি পার্টির নেতা নেত্রীরাও ভোট দিয়েছেন আজ।
অন্যদিকে গান্ধী পরিবারের সকলেই আজ হাজির হয়েছিলেন ভোট দিতে। ভোট দিয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে সেলফি তোলেন। হালকা মেজাজে বুথে দেখা গিয়েছিল তাঁকে। অনেকের সঙ্গেই সেলফি তুলেছেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধীও তাঁর দুই ছেলে এবং স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন একই বুথে। তাঁরাও বেশ হালকা মেজাজে সেলফি তোলেন ভোটারদের সঙ্গে।
আম আদমি পার্টি নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও আজ ভোট দিয়েছেন সপরিবারে। দিল্লির চাঁদনি চল লোকসভা কেন্দ্রের বুথে তিনি ভোট দেন। এদিকে আবার কাশ্মীরে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অবস্থান বিক্ষোভে বসেছিলেন। কাশ্মীরে আজ ভোটদান অনেকটাই কম হয়েছে। পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় অশান্তির খবর এসেছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications