Lok Sabha Election: আমিত শাহ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তৃতীয় দফার ভোটে দেশজুড়ে নজরকাড়া প্রার্থী কারা?
লোকসভা নির্বাচনের প্রথম দুটি পর্ব মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। মঙ্গলবার দেশ জুড়ে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে। মোট ৯৩টি আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গুজরাত, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহার সহ ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তৃতীয় দফায় ভোট হবে।
তৃতীয় ধাপের নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল গুজরাতের গান্ধীনগর, রাজকোট, পোরবন্দর, নভসারি, ভরুচ, শিমোগা, ধারওয়াদ, হাভেরি, বেল্লারি। কর্ণাটকের বেলগাঁও, রত্নগিরি-সিন্ধুদুর্গ, বারামাতি, হাতকানাঙ্গলে, সাংলি, সাতারা, মহারাষ্ট্রের রায়গড় ও সোলাপুর, উত্তর প্রদেশের সম্বল, আগ্রা, ফিরোজাবাদ, ময়নপুরি, বাদাউন ও বেরেলিতে ভোট হবে।

তৃতীয় দফায় একাধিক হেভিওয়েট কেন্দ্রে ভোট রয়েছে। এবারের পর্বে ভোট ময়দানে খোদ অমিত শাহ।গুজরাতের গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী তিনি। এ ছাড়াও এই রাজ্যের পোরবন্দর আসন থেকে লড়ছেন মনসুখ মান্ডব্য।
কর্ণাটের শিমোগা কেন্দ্রের নজরকাড়া বিজেপি প্রার্থী বিওয়াই রাঘবেন্দ্র। ধাওয়াড কেন্দ্র থেকে বিজেপির টিকিটে এবারও লড়ছেন গতবারের জয়ী প্রার্থী প্রল্হাদ জোশী। এবার নজর রাখা যাক মহারাষ্ট্রের দিকে। এই রাজ্যে বারামতি কেন্দ্র থেকে এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী থেকে লড়ছেন সুপ্রিয়া সুলে। গতবার তিনিই এই কেন্দ্র থেকে জিতেছেন। রত্নগিরি সিন্ধুগড় কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নারায়ন রানে, শিবসেনার প্রার্থী বিনায়ক রাউত।সাতারা কেন্দ্রের এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর প্রার্থী শশীকান্ত শিল্ডে।
মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই রাজ্যের রাজগড় কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দিগ্বিজয় সিং। গুনা কেন্দ্র থেকে বিজেপির হেভিওয়েট প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রয়েছেন উত্তর প্রদেশের মইনপুরী কেন্দ্রের প্রার্থী ডিম্পল যাদব। আগ্রা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এসজি বাঘেল।
বাংলায় মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। বাংলায় এই পর্বে অবশ্যই নজর থাকবে মুর্শিদাবাদ কেন্দ্রের দিকে কারণ এইঅ কেন্দ্র বরাবরই উত্তেজনা প্রবন। এই কেন্দ্রে জোট প্রার্থী মহম্মদ সেলিম। প্রথম দফায় নিরাপত্তা দিয়েছিল ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফাতেই তা বৃদ্ধি পেয়ে হতে চলেছে প্রায় চারশো কোম্পানি। চতুর্থ দফায় তা প্রায় ছ'শো ছুঁইছুই হতে চলেছে। এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে।
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ১৩৫২ জন প্রার্থীর মধ্যে ১২৩ জন মহিলা, অর্থাৎ ৯ শতাংশ মহিলা প্রার্থী। তৃতীয় পর্বে ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ হবে ৯৫টি কেন্দ্রে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications