Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে? ভার্চুয়াল বৈঠকের পর জানালেন শরদ

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ইন্ডিয়া জোটের শক্তিক্ষয়ের আভাস মিলছে। আজকের ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, এদিনের বৈঠকে ১৪টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল। তবে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এদিনও হয়নি। প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করা নিয়েও জোটে যে মতানৈক্য রয়েছে, সেই ইঙ্গিতও মিলতে শুরু করেছে।

Lok Sabha Election 2024: ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?

এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার মুম্বই থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন। বৈঠকের পর তিনি সংবাদমাধ্যমে জানান, কয়েকজন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জোটের সভাপতি হিসেবে দেখতে চেয়েছেন। নীতীশ কুমারকে জোটের আহ্বায়ক করার প্রস্তাব এলেও তিনি রাজি হননি। এখন সেটির প্রয়োজন নেই বলে।

সরকারিভাবে এদিন অবশ্য খাড়গের নাম ঘোষণা করা হয়নি ইন্ডিয়া জোটের তরফে। আহ্বায়ক কাকে ঠিক করা হবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, অখিলেশ যাদবদের সঙ্গে কংগ্রেস নেতারা কথা বলবেন বলে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

ইন্ডিয়া জোট কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করবে সেটাই এখনও চূড়ান্ত হয়নি। শরদ বলেন, কাউকে মুখ করে নির্বাচনে যাওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি না। ইন্ডিয়া জোটের নামেই ভোট চাইতে হবে। শরদ পওয়ার জোরের সঙ্গেই বলেন, দেশকে বিকল্প উপহার দেওয়ার ক্ষমতা জোটের রয়েছে।

জনতা পার্টির ছত্রছায়ায় মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার উদাহরণও এদিন উল্লেখ করেন পওয়ার। সেই ১৯৭৭ সালের নির্বাচনে দেশাইকে প্রধানমন্ত্রী মুখ করা হয়নি। তারপরেও তিনিই প্রধানমন্ত্রী হয়েছিলেন। রাজনৈতিক মহলের অভিমত, খাড়গেকে ইন্ডিয়া জোটের সভাপতির দায়িত্ব দেওয়া হলেও তাঁকে প্রধানমন্ত্রী করার বিষয়ে আপত্তি থাকবে জোটের অন্দরেই।

যদিও পওয়ারের দাবি, জোটের মধ্যে কোনও মতানৈক্য নেই। প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করা নিয়ে ইন্ডিয়া জোটে মতানৈক্যের যে খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন পওয়ার। তিনি জানান শীঘ্রই বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা শুরু হবে।

রাম মন্দির উদ্বোধনে যাচ্ছে না কংগ্রেস। এ নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। পওয়ার বলেন, কংগ্রেস রাম মন্দির উদ্বোধনে যাচ্ছে না বলে সমালোচনা করা হচ্ছে। কিন্তু মন্দির নির্মাণের কাজ তো এখনও শেষই হয়নি। রাম মন্দির নির্মাণের বিরোধিতা কেউ করছে না। কিন্তু যেটা চলছে তা দেখে বোঝাই যাচ্ছে, লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+