Lok Sabha Election 2024: ভোটের দিন আমেঠি-রায়বরেলির মানুষদের উদ্দেশে বার্তা রাহুল-প্রিয়ঙ্কার, কী বললেন তাঁরা
Lok Sabha Election 2024: সারা দেশের ৪৯ টি কেন্দ্রে পঞ্চম দফার ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে। এখনও পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণ। তারই মধ্যে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী জনগণের কাছে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিজের নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী জনগণের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।

- রাহুল গান্ধীর আবেদন
নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী জনগণকে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিজের পোস্টে রাহুল নিখেছেন, সোমবার পঞ্চম দফার ভোট। প্রথম চার দফায় এটা স্পষ্ট হয়ে গিয়েছে, জনগণ সংবিধান ও গণতন্ত্ররক্ষায় দাঁড়িয়েছে এবং বিজেপিকে পরাস্ত করেছে। জনগণ ঘৃণার রাজনীতিতে ক্লান্ত বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেছেন, যে যার নিজের ইস্যুতে ভোট দিচ্ছেন। কৃষ্করা ভোট দিচ্ছেন ন্যূনতম সহায়ক মূল্য এবং ঋণ থেকে মুক্তির জন্য, মহিলারা ভোট দিচ্ছেন আর্থিক নির্ভরতা এবং নিরাপত্তার জন্য আর শ্রমিকরা ভোট দিচ্ছেন নায্য মজুরির জন্য।
आज पांचवें चरण का मतदान है!
— Rahul Gandhi (@RahulGandhi) May 20, 2024
पहले चार चरणों में ही यह साफ हो गया है कि जनता संविधान और लोकतंत्र की रक्षा के लिए खड़ी हो गई है और भाजपा को हरा रही है।
नफ़रत की राजनीति से ऊब चुका यह देश अब अपने मुद्दों पर वोट कर रहा है।
युवा नौकरी के लिए, किसान MSP और कर्ज़ से मुक्ति के लिए,…
- আমেথি ও রায়বরেলির মানুষের কাছেও আবেদন
রাহুল গান্ধী আরও বলেছেন, দেস জুড়ে পরিবর্তনের ঝড় বয়ে যাচ্ছে। তিনি আমেথি এবং রায়বরেলি-সহ সমগ্র দেশবাসীর কাছে আবেদন জানিয়ে বলেছেন, তাঁরা যেন প্রচুর সংখ্যায় বেরিয়ে এসে ভোট দেন। পরিবারের সমৃদ্ধি, নিজের অধিকার এবং দেশের অগ্রগতির জন্য ভোটদানের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
आपके एक वोट से-
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 20, 2024
👉 गरीब परिवार की महिला के खाते में सालाना एक लाख रुपए आएंगे।
👉 हर नागरिक को 25 लाख के मुफ्त इलाज की सुविधा मिलेगी।
👉 युवाओं को 30 लाख सरकारी नौकरियां मिलेंगी।
👉 युवाओं को सालाना एक लाख की अप्रेंटिसशिप मिलेगी।
👉 SC/ST/OBC को उचित भागीदारी मिलेगी।
👉…
- প্রিয়াঙ্কা গান্ধীরও আবেদন
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জনগণের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের একটি ভোটে বছরে এক লক্ষ টাকা গরিব পরিবারের একজন মহিলার অ্যাকাউন্টে আসবে। প্রত্যেক নাগরিক ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। তরুণরা ৩০ লক্ষ সরকারি চাকরি পাবেন। তরুণরা বার্ষিক একলক্ষ টাকার শিক্ষানবিশ পাবে। এসসি/এসটি/ওবিসিরা যথাযথ অংশগ্রহণ করতে পারবেন। সাধারণের একটি ভোট দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করবে বলেও মন্তব্য করেছেন তিনি। সেইজন্য দেশবাসীকে সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরেআধ করা হচ্ছে, বার্তায় বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী।












Click it and Unblock the Notifications