Lok Sabha Election 2024: আক্রান্ত মহিলারা! সন্দেশখালি যেতে চেয়ে কমিশনকে চিঠি মহিলা কমিশনের

Lok Sabha Election 2024: নির্বাচন মিটতেই বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ। দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালি। আক্রান্ত হতে হচ্ছে মহিলাদেরকেও। এরপরেই নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশন। বাংলায় আসতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (NCW chairperson Rekha Sharma) । সাত দফায় নির্বাচন শেষ হয়েছে।

কিন্তু এখনও আদর্শ আচরণ বিধি কার্যকর রয়েছে। এই অবস্থায় নির্বাচন কমিশনের অনুমতি নেওয়া প্রয়োজন। আর সেই অনুমতি চেয়েই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে (Chief Election Commissioner Rajiv Kumar) চিঠি মহিলা কমিশনের।

Lok Sabha Election 2024

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে লিখেছেন, নির্বাচনের পরেই সন্দেশখালি সহ বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। আর তা সরজমিনে বাংলায় গিয়ে অনুসন্ধান করার প্রয়োজন। এমনকি তিনি নিজে যাবেন বলে কমিশনকে লেখা চিঠিতে উল্লেখ রেখা শর্মার।

চিঠিতে তাঁর দাবি, মহিলাদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ সংবাদমাধ্যমে সামনে এসেছে। গুরুত্ব বুঝেই অনুসন্ধান করতে সন্দেশখালি-সহ পশ্চিমবঙ্গের এই সফর বলেও উল্লেখ। এমনকি প্রয়োজনীয় পদক্ষেপের নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে মহিলা কমিশনের।

যদিও এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও পদক্ষেপের কথা বলা হয়েছে। জানা গিয়েছে, মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ছাড়াও আরও বেশ কয়েকজন আধিকারিক আসবেন। বলে রাখাঁ প্রয়োজন, আজ সন্দেশখালিতে হঠাত করেই বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে হানা দেয় পুলিশ।

সেখানে তাঁকে না পেয়ে মহিলাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে। তা ধরা পড়ে সমস্ত সংবাদমাধ্যমে। এরপরেই বাঁশ-লাঠি হাতে রাত জাগছে সেখানকার মহিলারা। রাতে গ্রামে ফের পুলিশ ঢুকতে পারে। আর তা আসলেই যাতে রুখে দেওয়া সম্ভব হয় সেজন্য এই পদক্ষেপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+