Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: মহারাষ্ট্রে INDIA ব্লকের আসন ভাগ 'চূড়ান্ত'! চার দলের কে ক'টি আসনে লড়াই করবে?

Lok Sabha Election 2024: নতুন বছরের শুরুতে যেখানে কংগ্রেস ও আপের দিল্লি, পঞ্জাব-সহ পাঁচ রাজ্য নিয়ে আলোচনার প্রথম দফা যখন কোনও দিক নির্দেশ করতে পারেনি, সেই জায়গায় মহারাষ্ট্র ইন্ডিয়া ব্লকের মধ্যে কয়েক দফা এগিয়ে গেল। ইন্ডিয়া ব্লকের তরফে মহারাষ্ট্রে শরিকদের মধ্যে আসন ভাগাভাগির ফর্নুলা ঠিক করার দাবি করা হয়েছে। কোন দল ক'টি আসনে লড়াই করবে তাও জানানো হয়েছে ইন্ডিয়া ব্লকের তরফে। ইন্ডিয়া ব্লকের চারটি দল সেখানে জোট বেঁধেছে। এই দলগুলি হল কংগ্রেস, শিবসেনা (ইউটিবি), এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী) এবং বঞ্চিত বহুজন আঘাধি।

প্রসঙ্গত মহারাষ্ট্র থেকে লোকসভায় ৪৮ টি আসন রয়েছে। সূত্রের খবর, এর মধ্যে কংগ্রেস ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। শিবসেনা (ইউটিবি)-ও ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী ছটি আসনে লড়াই করবে আর বঞ্চিত বহুজন আঘাধি দুটি আসনে লড়াই করতে চলেছে। তবে এব্যাপারে চূড়ান্ত ঘোষণা এখনও পর্যন্ত করেনি কেউই।

Lok Sabha Election 2024

সূত্রের আরও খবর, মহারাষ্ট্রে বিজেপির হিন্দুত্বের প্রচারকে রুখতে কংগ্রেস উদ্ধব থাকরের শিবসেনাকে সমান গুরুত্ব দিতে চায়। তারা মনে করছে শিবসেনা দুটি ভাগে ভাগ হয়ে গেলেও, সমর্থকরা উদ্ধব ঠাকরের সঙ্গে রয়েছেন। অন্যদিকে এনসিপি থেকে অজিত পাওয়ার চলে যাওয়ার পরে অনেক নেতাই সেখানে নেই। সেই কারণে তাদেরকে কিছুটা কম আসনে রাজি করানো যাবে। এছাড়া দলির ভোটকে জোটের পাশে রাখতে প্রকাশ আম্বেদকরের বঞ্চিত বহুজন আঘাধিকে দুটি আসন দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনে শিবসেনাকে সঙ্গে নিয়ে বিজেপি মহারাষ্ট্রে বৃহত্তম দল হয়েছিল। বিজেপি জয় পেয়েছিল ২৩ টি আসনে। আর অবিভক্ত শিবসেনা ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছিল ১৮ টি আসনে। যে কারণে শিবসেনা ইউটিবি ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়ে আসছিল। তৎকালীন বিরোধী হিসেবে কংগ্রেস মহারাষ্ট্রে একটি আসনে জয় পেয়েছিল। অন্যদিকে অবিভক্ত এনসিপি পেয়েছিল চারটি আসন। তবে বঞ্চিত বহুজন আঘাধি একটিও আসন পায়নি।

পরবর্তী সময়ে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয় এবং ক্ষমতার দখলদারি দাবিতে বিজেপির সঙ্গে শিবসেনার ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তী সময়ে শিবসেনাও ভাগ হয়ে যায়। তবে ভোট বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস মহারাষ্ট্র থেকে ভাল ফল করতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+