Lok sabha Election 2024: বাংলা-সহ বিভিন্ন রাজ্যে NDA ও INDIA ব্লক কত আসন পেতে পারে, কী বলছে ABP-Cvoter সমীক্ষা
Lok sabha Election 2024: দু'হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগেই। আর নতুন বছর পড়তেই কার্যত সেই ভোটের দমামা বেজে যাবে। নির্বাচনী ময়দানের একদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং অন্যদিকে ইন্ডিয়া ব্লক। তবে টিডিপি, বিআরএস, এআইএমআইএমের মতো বেশ কিছু দল রয়েছে, যারা কোনও জোটের অংশ নয়।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের মতোই ইন্ডিয়া ব্লকও আশা করছে, দেশের জনগণ তাদের সুযোগ দেবে। সেই সুযোগ পাওয়ার প্রশ্নে উঠে আসছে, কোনও রাজ্যে কে কটি আসন পাবে। এব্যাপারে বিভিন্ন রাজ্যে সম্প্রতি জনমত সমীক্ষা চালিয়েছে এবিপি-সিভোটার।

- পশ্চিমবঙ্গ
বাংলার ৪২ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৬ থেকে ১৮ টি আসন। তৃণমূল পেতে পারে ২৩ থেকে ২৫ টি আসন। কংগ্রেস ও বামেরা মিলে পেতে পারে শূন্য থেকে দুটি আসন। তবে রাজ্যে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোট হলে এই ছবি বদলে যেতে পারে।
- বিহার
বিহারের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, সেখানকার ৪০টি আসনের মধ্যে বিজেপি ১৬ থেকে ১৮ টি আসন পেতে পারে। জেডিইউ, আরজেডি ও কংগ্রেস পেতে পারে ২১ থেকে ২৩ টি আসন। এছাড়া অন্য দলগুলি পেতে পারে শূন্য থেকে দুটি আসন।
- উত্তর প্রদেশ
যে কোনও লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ গুরুত্বপূর্ণ। কারণ সেখানে রয়েছে ৮০ টি আসন। সম্প্রতি করা জনমত সমীক্ষায় বলা হচ্ছে এনডিএ জোট উত্তর প্রদেশে বড় জয় পেতে পারে। তারা উত্তর প্রদেশে পেতে পারে ৭৩ থেকে ৭৫ আসন। সেখানে সমাজবাদী পার্টি ও কংগ্রেস পেতে পারে চার থেকে ছটি আসন। বহুজন সমাজ পার্টি পেতে পারে শূন্য থেকে দুটি আসন।
- মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশের ২৯ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৭-২৯ টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুটি আসন।
- রাজস্থান
এবিপি-সিভোটারের জনমত সমীক্ষা অনুসারে, ২৫ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৫ টি আসন। কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুটি আসন।
- ছত্তিশগড়
ছত্তিশগড়ের ১১ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৯ থেতে ১১ টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুটি আসন।
- পঞ্জাব
পঞ্জাবে আপ ও কংগ্রেসের মধ্যে জোট হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই পরিস্থিতিতে হওয়া জনমত সমীক্ষায় দেখা গিয়েছে আপ রাজ্যের ১৩ টি আসনের মধ্যে চার থেকে ছটি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস পেতে পারে পাঁচ থেকে সাতটি আসন। শিরোমনি অকালি দল ও বিজেপি শূন্য থেকে দুটি আসন পেতে পারে।
- মহারাষ্ট্র
জনমত সমীক্ষা অনুসারে, মহারাষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে বিজেপি জোট পেতে পারে ১৯ থেকে ২১ টি আসন। অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও কংগ্রেস ২৬ থেকে ২৮টি আসন পেতে পারে। এছাড়া অন্যরা পেতে পারে শূন্য থেকে দুটি আসন।
- কর্নাটক
এই বছরের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতা দখল করলেও লোকসভা নির্বাচনে এই রাজ্যে তাদের পল ভাল নাও হতে পারে। কর্নাটকের ২৮ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২২-২৪ টি আসন। কংগ্রেস পেতে পারে ৪-৬ টি আসন।
- তেলেঙ্গানা
সম্প্রতি হওয়া বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় ক্ষমতা দখল করেছে কংগ্রেস। সেই পরিস্থিতিতে করা জনমত সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপি এই রাজ্যের ১৭ টি আসনের মধ্যে পেতে পারে ১-৩ টি আসন। কংগ্রেস পেতে পারে ৯-১১ টি আসন, বিআরএস ৩-৫ টি এবং অন্যরা ১-২ টি আসন।
এবিপি-সিভোটারের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, সারা দেশের ৫৪৩ টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ২৯৫ থেকে ৩৩৫ টি আসন। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৬৫ থেকে ২০৫ টি আসন। অন্য দলগুলি পেতে পারে ৩৫ থেকে ৬৫ টি আসন।












Click it and Unblock the Notifications