Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: কংগ্রেস চায় দিল্লির শেয়ার, পাল্টা আপেরও বড় দাবি! রাজি হবে কি রাহুল-খার্গের দল

Lok Sabha Election 2024: সোমবার কংগ্রেস ও আপের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে। দু'ঘন্টার বেশি সময়ের আলোচনায় কোনও সমাধান সূত্র বেরিয়ে না আসলেও, দু'দলই দ্বিতীয় দফার বৈঠকে রাজি হয়েছে। অর্থাৎ দু'দলই ফের আলোচনায় বসবে এবং পাঁচ রাজ্যে তাদের দাবি-পাল্টা দাবির চূড়ান্ত ফয়সালা হতে পারে। সোমবারের বৈঠকে ছিলেন কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির প্রধান মুকুল ওয়াসনিক, অশোক গেহলটের মতো নেতারা। অন্যদিকে আপের তরফে হাজির ছিলেন, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী অতীশি এবং সৌরভ ভরদ্বাজ।

সূত্রের খবর, দু'দল তাদের বিধায়ক ও সাংসদ সংখ্যা অনুসারে প্রার্থী দেওয়ার প্রস্তাব করে। কংগ্রেস যেমন আপের কাছে দিল্লি ও পঞ্জাব নিয়ে দাবি করেছে, ঠিক তেমনই আপও কংগ্রেসের কাছে গুজরাত, হরিয়ানা ও গোয়া তাদেরকে আসন ছেড়ে দেওয়ার দাবি করেছে বলে জানা গিয়েছে।

Lok Sabha Election 2024

সূত্রের আরও খবর, আপ দিল্লিতে কংগ্রেসকে তিনটি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে। প্রসঙ্গত দিল্লিতে লোকসভার আসন রয়েছে সাতটি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি সাতটি আসনই দখল করে। ২০১৯-এ বিজেপি পেয়েছিল প্রায় ৫৬ শতাংশ ভোট। অন্যদিকে কংগ্রেস ও আপ পেয়েছিল যথাক্রমে ২২ ও ১৮ শতাংশ ভোট। তবে কোনও আসনেই দুই দলের সম্মিলিত ভোট বিজেপির থেকে বেশি ছিল না।

অন্যদিকে পঞ্জাবের ক্ষেত্রে আপ কংগ্রেসকে ১৩ টির মধ্যে ছ'টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছে বলে জানা গিয়েছে। অর্থাৎ আপ দিল্লি ও পঞ্জাবে ৫০ শতাংশের বেশি আসনে প্রার্থী দিয়ে রাশ তাদের হাতেই রাখতে চায়। তবে এর বদলে আপ গুজরাতে একটি, হরিয়ানায় তিনটি ও গোয়ায় একটি আসন দাবি করেছে। প্রসঙ্গত এই মুহূর্তে গুজরাতের ২৬ টি আসনের সবকটিই বিজেপির দখলে। আর গত রবিবার অরবিন্দ কেজরিওয়াল গুজরাতের ভারুচ আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছেন।

সূত্রের খবর, তিন রাজ্যে আপের দাবি কংগ্রেসকে ভাবতে বাধ্য করেছে। কেননা এখনও পর্যন্ত কংগ্রেস গুজরাত, গোয়া ও হরিয়ানায় এককভাবে নির্বাচনে লড়াই করেছে। শুধু তাই নয় দিল্লি ও পঞ্জাবেও তারা এতদিন পর্যন্ত এককভাবে লড়াইয়ে শামিল হয়েছিল। দিল্লি ও পঞ্জাবে আপের সরকার থাকলেও গুজরাত ও গোয়ায় আপের বিরুদ্ধে তাদের ভোটব্যাঙ্ক নষ্ট করার অভিযোগ করেছিল কংগ্রেস। দুই রাজ্যে আপের বিধায়কও রয়েছে, হরিয়ানা নেই। ফলে ওই রাজ্যগুলিতে আসন ছেড়ে দেওয়ার অর্থ হল আপকে আরও বাড়তে সাহায্য করা, বলছে কংগ্রেসের একটি অংশ।

এই পরিস্থিতিতেও কংগ্রেস নেতৃত্বের আশা পাঁচ রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে ঐক্যমত্যে পৌঁছনো যাবে। সেই কারণে দ্বিতীয় দফার বৈঠক শুরুর আগে ওই রাজ্যগুলির নেতাদের সঙ্গে আলোচনা করে নিতে চাইছে কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+