Lok Sabha Election 2024: বাংলা-মহারাষ্ট্র-সহ সব রাজ্যে কংগ্রেসের আসন ভাগের ফর্মুলা তৈরি! মোট কত আসনে লড়াই?
Lok Sabha Election 2024: ডেটলাইন ৩১ জানুয়ারি। তার আগেই রাজ্যগুলিতে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শেষ করে ফেলতে চায় কংগ্রেস। সেই মতো জোট কমিটির নেতারা রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। সেই অনুযায়ী, তারা বুধবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে রিপোর্ট জমা করতে পারেন বলে সূত্রের খবর। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়।
আপাতত যে চিত্র সামনে এসেছে, সেখান থেকে বলা যায়, কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে ৩২০ থেকে ৩৩০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এর মধ্যে এমন ২৫০ টি আসন রয়েছে, যেখানে কংগ্রেস একার শক্তিতে লড়াই করতে পারে। এছাড়াও নটি রাজ্যে ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলির সঙ্গে ৭৫ টি আসনে লড়াই করতে পারে।

বুধবার কংগ্রেস সভাপতির কাছে দলীয় রিপোর্ট জমা পড়ার পরে বিভিন্ন রাজ্য ইন্ডিয়া ব্লকের সহযোগী দলগুলির সঙ্গে আলোচনা করা হবে বলে কংগ্রেস সূত্রে খবর। সূত্রের আরও খবর, যেসব রাজ্যে কংগ্রেস জোট করতে চায়, সেই তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীর. দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল ও তামিলনাড়ু। তবে পঞ্জাবে কংগ্রেস ও আপের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা খুবই কম।
ইন্ডিয়া ব্লকের চতুর্থ বৈঠকে আঞ্চলিক দলগুলি বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতার দাবি করেছে। পরবর্তী সময়ে কংগ্রেসের জোট কমিটি একটি ফর্মুলা তৈরি করেছে। তবে এব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি।
সূত্রের খবর, কোন রাজ্যে কটি আসনে কংগ্রেস লড়াই করতে, তা একনজরে দেখে নেওয়া যাক
- অন্ধ্র প্রদেশের ২৫ টি আসনের সবকটিতেই কংগ্রেস লড়াই করতে চায়।
- অরুণাচল প্রদেশে দুটি আসনের দুটিতেই লড়াই করতে চায় তারা।
- অসমের চোদ্দোটি আসনের সবকটিতেই লড়াই করতে চায় কংগ্রেস।
- বিহারের ৪০ টি আসনের মধ্যে কংগ্রেস ৪, বাম ২, আরজেডি ১৭ ও জেডিইউ ১৭।
- গোয়ায় দুটি আসনের দুটিতেই কংগ্রেস লড়াই করতে চায়, তবে আপ একটি আসন দাবি করতে পারে।
- গুজরাতের ২৬ টি আসনের ছাব্বিশটিতেই কংগ্রেস লড়াই করতে চায়, তবে আপ পাঁচটি আসন দাবি করতে পারে।
- হরিয়ানার ১০ টি আসনের দশটিতেই কংগ্রেস লড়াই করতে চায়, তবে আপ দু থেকে তিনটি আসন চাইতে পারে।
- হিমাচল প্রদেশের ৪ টি আসনের চারটিতেই কংগ্রেস লড়াই করতে চায়।
- ঝাড়খণ্ডের ১৪ টি আসনের মধ্যে কংগ্রেস সাত, জেএমএম চার, আরজেডি, জেডিএই একটি করে ও বামেরা তিনটি আসনে।
- কর্নাটকের ২৮ টি আসনের মধ্যে সবকটিতেই কংগ্রেস লড়াই করবে।
- কেরলের ২০ টি আসনের মধ্যে কংগ্রেস ষোলো ও স্থানীয়রা ৪ টি আসনে।
- মধ্য প্রদেশের ২৯ টি আসনের মধ্যে সবকটিতেই কংগ্রেস লড়াই করবে।
- মহারাষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে কংগ্রেস ১৮, শিবসেনা ১৫ ও এনসিপি ১৫ টি আসনে লড়াই করতে পারে।
- মণিপুরের দুটি আসনের দুটিতেই কংগ্রেস লড়াই করতে পারে।
- মেঘালয়ের দুটি আসনের দুটিতেই কংগ্রেস লড়াই করতে চায়।
- মিজোরাম ও নাগাল্যান্ডের একটি করে আসনের সবকটিতেই লড়াই করতে চায় কংগ্রেস।
- ওড়িশার ২১ টি আসনের সবকটিতেই লড়াই করতে চায় কংগ্রেস।
- পঞ্জাবের তেরোটি আসনের সবকটিতেই কংগ্রেস লড়াই করতে চায়। অন্যদিকে আপও ১৩ টি আসনেই প্রার্থী দিতে চায়।
- রাজস্থানের ২৫ টি আসনের পঁচিশটিতেই কংগ্রেস লড়াই করতে চায়।
- সিকিমের একটি আসনের একটিতে কংগ্রেস লড়াই করতে চায়।
- তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে কংগ্রেস ৯টি, ডিএমকে ২৪, বামেরা ৪ ও স্থানীয়রা ২ টি আসনে লড়াই করতে পারে।
- ত্রিপুরার দুটি আসনের মধ্যে দুটি আসনে লড়াইয়ের কথা চিন্তা করলেও, একটি আসন বামেদের দিতে চায় কংগ্রেস।
- উত্তর প্রদেশের আশিটি আসনের মধ্যে কংগ্রেস আট থেকে দশটি আসন, সমাজবাদী পার্টি ৬৫ ও স্থানীয়রা ৫-৭ টি আসনে লড়াই করতে পারে।
- উত্তরাখণ্ডের পাঁচটি আসনের পাঁচটিতেই কংগ্রেস লড়াই করতে চায়।
- পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে কংগ্রেস ২-৪টি আসনে ও জোট সঙ্গী তৃণমূল ৩৮-৪০টি আসনে লড়াই করতে পারে।
- জম্মু ও কাশ্মীরের ৫ টি আসনের মধ্যে কংগ্রেস দুটি, এনসিপি দুটি ও পিডিপি একটি আসনে লড়াই করতে পারে।
- লাদাখের একটি আসনেও কংগ্রেস লড়াই করবে।
- দিল্লির সাতটি আসনের মধ্যে কংগ্রেস তিনটিতে ও আপ চারটিতে লড়াই করতে চায়।
- চণ্ডীগড়ের একটি আসনের একটিতে কংগ্রেস লড়াই করবে।
- অন্যদিকে কেন্দ্রশাসিত আন্দামান, দাদরা-নগর হাভেলি, দমন দিউ, লাক্ষাদ্বীপ, পুদুচেরির মোট পাঁচটি আসনের মধ্যে কংগ্রেস চারটি ও এনসিপি একটি আসনে লড়াই করতে পারে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications