Lok Sabha Election 2024: কর্মীদের সঙ্গে কথা শাহ-নাড্ডার! ২০২৪-এ বিজেপির জয়ের ফর্মুলা লুকিয়ে বেশ কিছু পয়েন্টে
Lok Sabha Election 2024: হিন্দি বলয়ের তিন রাজ্যে জয়ের পরে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সারা দেশে চলছে ম্যারাথন সাংগঠনিক সভা। এদিন তেমনই সভা হচ্ছে কলকাতায়। একই সঙ্গে কলকাতায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সভাপতি জেপি নাড্ডা।
জাতীয় পদাধিকারীদের বৈঠকের পরে বিজেপি এখন অ্যাকশন মোডে। ৩১ ডিসেম্বরের আগে রাজ্য এবং জেলা স্তরের বৈঠক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য নিচু তলার নেতা ও কর্মীদের উৎসাহিত করা।

সোমবার গভীর রাতে কলকাতায় পৌঁছে মঙ্গলবার তাঁদের কর্মসূচি শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সভাপতি জেপি নাড্ডা। রাজ্যস্তরের নেতাদের সঙ্গে হওয়া বৈঠকে আইটি সেল, যুব ও সংগঠনের অন্য নেতারাও উপস্থিত।
লোকসভা নির্বাচনের অনেক আগেই কর্মীদের উৎসাহিত করে তুলতে অমিত শাহ ও জেপি নাড্ডা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেশ কিছু বৈঠকে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। পাঁচ জানুয়ারির আগে রাজ্যস্তরের সব ফ্রন্টের বৈঠক করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
বিজেপির তরফে ঠিক করা হয়েছে, ২৪ জানুয়ারি জাতীয় ভোটার দিবসে পাঁচ হাজার জায়গায় নতুন ভোটারদের নিয়ে যুব মোর্চা সভা করা হবে। এর উদ্দেশেয হল অন্তত সাত লক্ষ গ্রাম থেকে একজন করে হলেও নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা। এর পাশাপাশি বিজেপির ভোটার সংখ্যা বাড়ানোর লক্ষ্যও রাখা হয়েছে।
লোকসভা নির্বাচনের আগে আরও বেশি সংখ্যাক মানুষের সঙ্গে জনসংযোগের লক্ষে বিজেপি গাঁও চলো অভিযান শুরু করতে চলেছে। সূত্রের খবর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই গাঁও চলো কর্মসূচি চালানো হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে উপকৃতদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা পরিকল্পনাও নেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির পরিকল্পনা হল প্রতি ৩-৪ টি লোকসভাকে নিয়ে এক-একটি ক্লাস্টার তৈরি করা। সিনিয়র নেতাদের ক্লাস্টার ইনচার্জ, ইনচার্জের দায়িত্ব দেওয়া হবে। এছাড়াও প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য সমন্বয়কারীর দায়িত্বও দেওয়া হবে নেতাদের।
রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে করা বৈঠকে সব ধরনের বুথের জয়-পরাজয় বিশ্লেষণ করা হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের বিজেপিতে যোগদান করানো হবে। প্রতিটি রাজ্যে অন্তত ৫০ টি জায়গায় যুব, মহিলা, এসসি, এসটি সম্মেলন আয়োজন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী, ৩০ জানুয়ারির আগে বিজেপি লোকসভা নির্বাচন অফিস তৈরির পরিকল্পনাও নিয়েছে।












Click it and Unblock the Notifications