Lok Sabha Election 2024: বাংলার ছোঁয়া মণিপুরে! অবাধ হিংসা, ১১ টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ

Lok Sabha Election 2024: বাংলার ছোঁয়া মণিপুরেও! প্রথম দফার ভোটে একের পর এক জায়গায় অশান্তির সাক্ষী থেকেছে সে রাজ্য। এমনকি বুথের বাইরেও গুলি চলার মতো মারাত্মক ঘটনা ঘটে । ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি ভোট কেন্দ্রে পুনঃনির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission of India)।

আগামী ২২ এপ্রিল অর্থাৎ সোমবার এই নির্বাচন (Lok Sabha Election 2024) হবে বলে জানা গিয়েছে। এই সমস্ত বুথে মানুষ যাতে ভয়হীন ছাড়া ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলি হল খুরাই নির্বাচনী এলাকার মইরাংকাম্পু সাজেব এবং থংগাম লিকাই, চারটি ছেত্রিগাওতে, একটি ইম্ফল পূর্ব জেলার থংজুতে একটি, উরিপোকে তিনটি এবং ইম্ফল পশ্চিম জেলার কোন্থৌজামে একটি কেন্দ্র রয়েছে।

Lok Sabha Election 2024

প্রত্যেক বুথে যাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে (Election Commission of India)। বলে রাখা প্রয়োজন, কংগ্রেসের তরফে ৪৭ টি বুথে পুনঃনির্বাচনের দাবি জানানো হয়। মানুষ ভোট দিতে পারিনি। এই অবস্থায় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরেই অশান্ত হয়ে রয়েছে মণিপুর। এই অশান্ত পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন করানোটা কমিশনের কাছে ছিল একটা বড় চ্যালেঞ্জ। দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল শুক্রবার। সময় কিছুটা গড়াতেই উত্তপ্ত পরিস্থিতির আকার নেয়। ভেঙে দেওয়া হয় ইভিএম। এমনকি বুথের বাইরে গুলিও চলে বলে জানা গিয়েছে। আতঙ্কে মানুষ ভোট না দিয়েই পালিয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+